উদ্দীপকের তথ্যসমূহ ইতিহাস রচনার খণ্ডিত চিত্রেরই প্রতিফলন-মতামত দাও
উত্তর: উদ্দীপকের তথ্যসমূহ তথা লিখিত উপাদান ইতিহাস রচনার খণ্ডিত চিত্রেরই প্রতিফলন- মন্তব্যটি যথার্থ। ইতিহাস হলো অতীতের ঘটনাবলির বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ ধারাবাহিক বিবরণ। আর যেসব তথ্য-প্রমাণের ওপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা সম্ভব, তাকেই ইতিহাসের উপাদান বলা হয়। বস্তুনিষ্ঠ ইতিহাস রচনায় ইতিহাসের লিখিত ও অলিখিত উভয় উপাদানই গুরুত্বপূর্ণ। শুধু লিখিত উপাদান বা শুধু অলিখিত উপাদান দ্বারা পূর্ণাঙ্গ ইতিহাস রচনা করা সম্ভব নয়। কেননা, একটিমাত্র উপাদান কোনো বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত দিতে পারে না। এ জন্য একজন ঐতিহাসিক সম্ভাব্য সমস্ত উৎস থেকে তথ্য খোঁজেন এবং সেগুলো সমন্বয় করে সঠিক ইতিহাস রচনার চেষ্টা করে থাকেন। কারণ ইতিহাসে আবেগ, অনুমান বা অতিকথনের স্থান নেই। ইতিহাসকে হতে হবে যথার্থ ও বাস্তবধর্মী। আর এ ক্ষেত্রে ইতিহাসের লিখিত উপাদানের সাথে অলিখিত উপাদানের সমন্বয় সাধন করা প্রয়োজন। উদ্দীপকে তালিকাটিতে উপস্থাপিত লিখিত উপাদানসমূহ সন্ধ্যাকর নন্দীর 'রামচরিত', বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত 'অসমাপ্ত আত্মজীবনী', ফা হিয়েন কর্তৃক রচিত 'ফো কুয়ো কি' এবং কৌটিল্যের 'অর্থশাস্ত্র' থেকে তৎকালীন সমাজ, অর্থনীতি, রাজনীতি, ধর্ম, আচার-অনুষ্ঠান সম্পর্কে তথ্য পাওয়া যায়। অপরদিকে ইতিহাসের অলিখিত উপাদান থেকেও তৎকালীন সময়ের সমাজ, ধর্ম, রাজনীতি, অর্থনীতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এই দুই উপাদানের সমন্বয়ে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ ইতিহাস জানা সম্ভব। পরিশেষে বলা যায়, উদ্দীপকের লিখিত উপাদান থেকে সম্পূর্ণ ইতিহাস জানা সম্ভব নয়। লিখিত উপাদানের সাথে অলিখিত উপাদানের সমন্বয় প্রয়োজন। তাই বলা যায়, উদ্দীপকের তথ্যসমূহ ইতিহাস রচনার খণ্ডিত চিত্রেরই প্রতিফলন।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১ : ইতিহাস পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১ : ইতিহাস পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকের তথ্যসমূহ ইতিহাস রচনার খণ্ডিত চিত্রেরই প্রতিফলন-মতামত দাও
উদ্দীপক

Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

