তথ্য-১ ও তথ্য-২-এর সমন্বয়ে পূর্ণাঙ্গ ইতিহাস রচনা কি সম্ভব? মতামত দাও। ১ ২ 8
উত্তর: হ্যাঁ, তথ্য-১ ও তথ্য-২-এর সমন্বয়ে পূর্ণাঙ্গ ইতিহাস রচনা সম্ভব। তথ্যপ্রমাণের ওপর ভিত্তি করে ঐতিহাসিক সত্য প্রতিষ্ঠিত হয়। আর এ কারণেই ইতিহাসের উপাদানকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা-লিখিত উপাদান ও অলিখিত উপাদান। ইতিহাস রচনার লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি। বিভিন্ন দেশি-বিদেশি সাহিত্যকর্মেও তৎকালীন সময়ের কিছু তথ্য পাওয়া যায়। তাছাড়া বিদেশি পর্যটকদের বিবরণ সবসময়ই ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচিত হয়। অন্যদিকে, অলিখিত উপাদান যেমন- মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত ইত্যাদি। এসব নিদর্শন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা এবং বিশ্লেষণের ফলে সে সময়ের অধিবাসীদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। অতএব বলা যায়, তথ্য-১ অলিখিত উপাদান এবং তথ্য-২ এ লিখিত উপাদানের মাধ্যমেই পূর্ণাঙ্গ ইতিহাস রচনা করা যায়। লিখিত উপাদান ও অলিখিত উপাদান জাতির সার্বিক ইতিহাস রচনায় সাহায্য করে। পরিশেষে বলা যায়, উদ্দীপকে তথ্য-১ এ বর্ণিত ইতিহাসের অলিখিত উপাদানের মাধ্যমে এবং তথ্য-২-এ উল্লিখিত লিখিত উপাদান দ্বারা একটি জাতির পূর্ণাঙ্গ ইতিহাস রচনা সম্ভব।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১ : ইতিহাস পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১ : ইতিহাস পরিচিতি · সৃজনশীল
তথ্য-১ ও তথ্য-২-এর সমন্বয়ে পূর্ণাঙ্গ ইতিহাস রচনা কি সম্ভব? মতামত দা…
উদ্দীপক

Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

