ঘটনা-১ এ এমপি মহোদয় কর্তৃক উন্মোচিত ফলক ইতিহাসের যে. উপাদানকে নির্দেশ করে তার প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
উত্তর: ঘটনা-১ এ এমপি মহোদয় কর্তৃক উন্মোচিত ফলক ইতিহাসের অলিখিত উপাদানকে নির্দেশ করে। ইতিহাসে অলিখিত উপাদানের প্রয়োজনীয়তা ব্যাপক। উদ্দীপকের ঘটনা-১ এ তমাল দেখতে পায় এলাকার এমপি লাল কাপড়ে ঢাকা একটি ফলক উন্মোচন করেন যা ইতিহাসের অলিখিত উপাদান। ইতিহাস রচনায় 'অলিখিত উপাদানের প্রয়োজনীয়তা অপরিসীম। যেসব তথ্যপ্রমাণের ওপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা সম্ভব, তাকেই ইতিহাসের উপাদান বলা হয়। এ উপাদানকে দুই ভাগে ভাগ করা যায়। যথা- ক. লিখিত উপাদান ও খ. অলিখিত উপাদান। রয়েছে। যেসব বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময়, স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাই, সেই বস্তু বা উপাদানই প্রত্নতত্ত্ব নিদর্শন। মূলত প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহই হলো ইতিহাসের অলিখিত উপাদান। প্রত্নতত্ত্ব নিদর্শনসমূহের মধ্যে রয়েছে- লিপিমালা, মুদ্রা, স্থাপত্য-ভাস্কর্য ও স্মৃতিসৌধ, প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ। এগুলো থেকে রাজার রাজ্য, রাজত্বকাল, ধর্ম বিশ্বাস জানা যায় এবং মুদ্রা থেকে রাজার সময়কাল অর্থনৈতিক সমৃদ্ধি ও সমাজ ব্যবস্থা, ধর্মবিশ্বাস জানা যায়। পূর্ণাঙ্গ ইতিহাস রচনায় যা অতীব প্রয়োজনীয়। এছাড়া প্রচলিত বিশ্বাস বা প্রথা যেমন- অতিকথন, রূপকথা, গান, কাহিনিমালা ইত্যাদি এবং পুঁথি মানুষের মুখে মুখে প্রচলিত রূপকথা ইতিহাসের অলিখিত উপাদান হিসেবে বিবেচিত হয়। প্রত্নতাত্ত্বিক নিদর্শন বৈজ্ঞানিক পরীক্ষা-নির।ক্ষা এবং বিশ্লেষণের ফলে সে সময়ের অধিবাসীদের রাজনৈতিক সামাজিক, অর্থনৈতিক সম্পর্কে ধারণা পাওয়া যায়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১ : ইতিহাস পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১ : ইতিহাস পরিচিতি · সৃজনশীল
ঘটনা-১ এ এমপি মহোদয় কর্তৃক উন্মোচিত ফলক ইতিহাসের যে. উপাদানকে নির্দ…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

