উদ্দীপকে ইতিহাসের কোন ধরনের উপাদান নির্দেশ করে? ব্যাখ্যা কর:
উত্তর: উদ্দীপকে ইতিহাসের লিখিত উপাদানকে নির্দেশ করে। উদ্দীপকে উল্লিখিত তথ্যগুলো তথা সন্ধ্যাকর নন্দী রচিত 'রামরচিত', কালিদাসের 'মেঘদূত', হিউয়েন সাং-এর 'সি ইউ কি' ও মহাভারত ইতিহাস রচনার লিখিত উপাদান। ইতিহাস রচনায় লিখিত উপাদান অতীব গুরুত্বপূর্ণ। লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি। বিভিন্ন দেশি-বিদেশি সাহিত্যকর্মেও তৎকালীন সময়ের কিছু তথ্য পাওয়া যায়। যেমন- বেদ, কৌটিল্যের 'অর্থশাস্ত্র', কলহনের 'রাজতরঙ্গিনী', আবুল ফজলের 'আইন-ই-আকবরী' সন্ধ্যাকর নন্দীর 'রামচরিত', বানভট্টের 'হর্ষচরিত', চর্যাপদ, মঙ্গল কাব্য ইত্যাদি। তাছাড়া বিদেশি পর্যটকদের বিবরণ সবসময়ই ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচিত হয়েছে। যেমন- সপ্তম শতকের বাংলার ইতিহাস জানার জন্য হিউয়েন সাং-এর সি-ইউ-কি, ফা-হিয়েনের 'ফো-কুয়ো-কিং' ইবনে বতুতার 'রিহালা' অন্যতম। সাহিত্য উপাদানের মধ্যে আরও রয়েছে রূপকথা, কিংবদন্তি, গল্পকাহিনি। তবে অনেক সময় কাহিনির আড়ালে সত্য ঘটনা থেকে যায় যা ঐতিহাসিকগণ বিচার-বিশ্লেষণ করে আবিষ্কার করেন। তাছাড়া সরকারি নথি, চিঠিপত্র ইত্যাদি থেকেও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করা সম্ভব।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১ : ইতিহাস পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১ : ইতিহাস পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকে ইতিহাসের কোন ধরনের উপাদান নির্দেশ করে? ব্যাখ্যা কর:
উদ্দীপক

Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

