উদ্দীপকের উপাদান দ্বারা সম্পূর্ণ ইতিহাস রচনা করা সম্ভব কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি উপস্থাপন কর।
উত্তর: ঘটনা উদ্দীপকের উপাদান দ্বারা অর্থাৎ লিখিত উপাদান দ্বারা সম্পূর্ণ ইতিহাস রচনা করা সম্ভব না। কেননা, উদ্দীপকে শুধু ইতিহাসের লিখিত উপাদান তুলে ধরা হয়েছে। কিন্তু সম্পূর্ণ ইতিহাস রচনায় লিখিত ও অলিখিত উভয় উপাদান প্রয়োজন। তথ্যপ্রমাণের ওপর ভিত্তি করে ঐতিহাসিক সত্য প্রতিষ্ঠিত হয়। আর এ কারণেই ইতিহাসের উপাদানকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা-লিখিত উপাদান ও অলিখিত উপাদান। ইতিহাস রচনার লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি। বিভিন্ন দেশি-বিদেশি সাহিত্যকর্মেও তৎকালীন সময়ের কিছু তথ্য পাওয়া যায়। তাছাড়া বিদেশি পর্যটকদের বিবরণ সবসময়ই ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচিত হয়। অন্যদিকে, অলিখিত উপাদান হলো মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত ইত্যাদি। এসব নিদর্শন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা এবং বিশ্লেষণের ফলে সে সময়ের অধিবাসীদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। অতএব উদ্দীপকে উল্লিখিত লিখিত উপাদান এবং অলিখিত উপাদানের মাধ্যমেই সম্পূর্ণ ইতিহাস জানা যায়। লিখিত উপাদান ও অলিখিত পড়লে জাতির সার্বিক ইতিহাস রচনা সম্ভব। পরিশেষে বলা যায়, উদ্দীপকে বর্ণিত ইতিহাসের লিখিত উপাদানের মাধ্যমে একটি জাতির ইতিহাস সম্পূর্ণ রচনা সম্ভব নয়। এক্ষেত্রে অলিখিত উপাদানেরও প্রয়োজন রয়েছে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১ : ইতিহাস পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১ : ইতিহাস পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকের উপাদান দ্বারা সম্পূর্ণ ইতিহাস রচনা করা সম্ভব কি? তোমার উত…
উদ্দীপক

Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

