প্রদত্ত চিত্রে ইতিহাসের কোন ধরনের উপাদান প্রদর্শিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: প্রদত্ত চিত্রে ইতিহাসের অলিখিত বা প্রত্নতাত্ত্বিক উপাদান প্রদর্শিত হয়েছে। যেসব বস্তু বা উপদান থেকে আমরা বিশেষ সময়, স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পায়, সেই উপাদানই ইতিহাসের অলিখিত উপাদান। যেমন- লিপিমালা, মুদ্রা, স্থাপত্য ভাস্কর্য ও স্মৃতিসৌধ, মৃৎশিল্প, মৃৎপাত্র, তৈজসপত্র, মূর্তি, তলোয়ার ইত্যাদি। আমরা মুদ্রা থেকে বিভিন্ন রাজার রাজত্বের সময়কাল, অর্থনৈতিক সমৃদ্ধি ও সমাজব্যবস্থা ও ধর্মবিশ্বাস প্রভৃতি সম্পর্কে জানতে পারি। মুদ্রায় রাজার নাম, সন-তারিখ, রাজার মূর্তি, নানা দেবদেবীর মূর্তি খোদাই করা থাকে। শিলালিপি হলো পাথরের গায়ে লিখিত লিপি। যুদ্ধবিগ্রহ, ভূমিদান, রাজার আদেশ, রাজার নাম, রাজ্য জয়, রাজত্বকাল, ধর্ম, বিশ্বাস প্রভৃতি বিষয়গুলো আমরা শিলালিপি থেকে জানতে পারি। এছাড়াও স্থাপত্য নিদর্শন, স্মৃতিস্তম্ভ, সমাধি, শিল্পকীর্তি, মৃৎশিল্প, মৃৎপাত্র ও তৈজসপত্রাদিও অলিখিত উপাদানের অন্তর্ভুক্ত। উদ্দীপকের পোড়ামাটির পাত্র ও প্রত্নবস্তুগুলো প্রাচীন নিদর্শন ইতিহাসের অলিখিত উপাদানকে নির্দেশ করে। পরিশেষে বলা যায়, উদ্দীপকের প্রত্নবস্তু গুলো মাটির পাত্র ও প্রত্নবস্তু ইতিহাসের অলিখিত তথা প্রত্নতাত্ত্বিক নিদর্শনকে ইঙ্গিত করেছে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১ : ইতিহাস পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১ : ইতিহাস পরিচিতি · সৃজনশীল
প্রদত্ত চিত্রে ইতিহাসের কোন ধরনের উপাদান প্রদর্শিত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

