তুমি কি মনে কর শুধুমাত্র উক্ত উপাদানের সাহায্যে ইতিহাস রচনা করা সম্ভব? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: না। আমি মনে করি শুধুমাত্র উক্ত উপাদান তথা অলিখিত উপাদানের ইতিহাস সাহায্যে ইতিহাস রচনা করা সম্ভব নয়। উদ্দীপকে ইতিহাসের অলিখিত উপাদান চিত্রায়িত করা হয়েছে। কিন্তু অলিখিত উপাদানই প্রাচীন ইতিহাস জানার একমাত্র উপায় নয়। পূর্ণাঙ্গ ইতিহাস রচনায় অলিখিত উপাদানের পাশাপাশি লিখিত উপাদানও প্রয়োজন। তথ্যপ্রমাণের ওপর ভিত্তি করে ঐতিহাসিক সত্য প্রতিষ্ঠিত হয়। আর এ কারণেই ইতিহাসের উপাদানকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা- লিখিত উপাদান ও অলিখিত উপাদান। ইতিহাস রচনার লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি। বিভিন্ন দেশি-বিদেশি সাহিত্যকর্মেও তৎকালীন সময়ের কিছু তথ্য পাওয়া যায়। তাছাড়া বিদেশি পর্যটকদের বিবরণ সবসময়ই ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচিত হয়। অন্যদিকে, অলিখিত উপাদান যেমন- মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত ইত্যাদি। এসব নিদর্শন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা এবং বিশ্লেষণের ফলে সে সময়ের অধিবাসীদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। অতএব বলা যায়, শুধু অলিখিত উপাদান দ্বারাই প্রাচীন ইতিহাস রচনা করা যায় না। তাই লিখিত উপাদান ও অলিখিত উভয় দ্বারা একটি জাতির সার্বিক ইতিহাস রচনা সম্ভব। পরিশেষে বলা যায়, উক্ত উপাদান তথা ইতিহাসের অলিখিত উপাদান বা প্রত্নতত্ত্ব নিদর্শনের মাধ্যমে একটি জাতির পূর্ণাঙ্গ ইতিহাস রচনা সম্ভব নয়। এক্ষেত্রে লিখিত উপাদানেরও প্রয়োজন রয়েছে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১ : ইতিহাস পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১ : ইতিহাস পরিচিতি · সৃজনশীল
তুমি কি মনে কর শুধুমাত্র উক্ত উপাদানের সাহায্যে ইতিহাস রচনা করা সম্…
উদ্দীপক

Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

