ইতিহাসের পরিসর ব্যাখ্যা কর।
উত্তর: মানুষ কর্তৃক সম্পাদিত সকল বিষয় ইতিহাসের আওতাভুক্ত। মানুষের চিন্তাভাবনা, পরিকল্পনা যত শাখা-প্রশাখায় বিস্তৃত, ইতিহাসের সীমান্ত ততদূর পর্যন্ত বিস্তৃত। যেমন- প্রাগৈতিহাসিক প্রথম পর্বের মানুষের কর্মকাণ্ড খাদ্য সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ ছিল, সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে ইতিহাস চর্চা ও গবেষণায় বৈজ্ঞানিক পদ্ধতি অনুসৃত হচ্ছে। উনিশ শতকে শুধু রাজনীতি ইতিহাসের বিষয় হলেও মার্কসবাদ প্রচারের পর অর্থনীতি, সমাজ, শিল্পকলার ইতিহাসও রচিত হতে থাকে। এভাবে একের পর এক বিষয় ইতিহাসভুক্ত হচ্ছে আর সম্প্রসারিত হচ্ছে ইতিহাসের পরিধি ও পরিসর।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১ : ইতিহাস পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১ : ইতিহাস পরিচিতি · সৃজনশীল
ইতিহাসের পরিসর ব্যাখ্যা কর।
উত্তর

