রাষ্ট্র পরিচালনা করতে হলে 'ক' উপাদানটি অত্যাবশ্যকীয়, যা রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ ক্ষমতা। 'ক' নির্দেশিত উপাদানের দুটি কাজ লেখো।
উত্তর: রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান হলো সার্বভৌমত্ব। সার্বভৌম শব্দ দ্বারা চরম ও চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের গঠন পূর্ণতা পায়। এ ক্ষমতা রাষ্ট্রকে অন্যান্য সংস্থা থেকে পৃথক করে। সার্বভৌমের আদেশ বা আইন মানতে সকলেই বাধ্য। এ কারণে সার্বভৌমত্বকে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ, অত্যাবশ্যকীয় বা চরম ও চূড়ান্ত ক্ষমতা বলা হয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
রাষ্ট্র পরিচালনা করতে হলে 'ক' উপাদানটি অত্যাবশ্যকীয়, যা রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ ক্ষমতা। 'ক' নির্দেশিত উপাদানের দুটি কাজ লেখো।
উত্তর