সমাজের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো।
উত্তর: সমাজের ধারণাটি বিশ্লেষণ করলে এর প্রধান দুটি বৈশিষ্ট্য লক্ষ করা যায়। এগুলো হচ্ছে- (ক) বহুলোকের সংঘবদ্ধভাবে বসবাস এবং (খ) ওই সংঘবদ্ধতার পেছনে থাকবে অভিন্ন উদ্দেশ্য। সমাজকে সভ্য জীবনযাপনের আদর্শ স্থান মনে করে বলে মানুষ তার নিজের প্রয়োজনে সমাজ গড়ে তোলে। তাছাড়া সমাজের আরও কিছু বৈশিষ্ট্য হলো- ঐক্য ও পারস্পরিক সহযোগিতা, নির্ভরশীলতা, ক্রিয়া-প্রতিক্রিয়া, সাদৃশ্য-বৈসাদৃশ্য ইত্যাদি।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
সমাজের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো।
উত্তর