পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন?
উত্তর: বর্তমানকালে পৌরনীতি মূলত নাগরিকতাবিষয়ক বিজ্ঞান হিসেবে চিহ্নিত। নাগরিকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নাগরিক জীবনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রকার ক্রিয়াকলাপ নিয়ে এ শাস্ত্র অনুশীলন চালায়। নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ জীবনের সাথে জড়িত ঘটনাবলি ও কার্যকলাপ এ শাস্ত্রে আলোচিত হয়। ফলে নাগরিক ও নাগরিক জীবনের সাথে জড়িত সকল বিষয় যেহেতু এ শাস্ত্রে আলোচিত হয় সেহেতু পৌরনীতিকে যথার্থই নাগরিকতাবিষয়ক বিজ্ঞান বলা হয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন?
উত্তর