ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ ব্যাখ্যা করো।
উত্তর: রাষ্ট্র উৎপত্তির সবচেয়ে যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য মতবাদ হলো ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। এ মতবাদ অনুযায়ী রাষ্ট্র কোনো একটি বিশেষ কারণে হঠাৎ করে সৃষ্টি হয়নি। দীর্ঘদিনের বিবর্তনের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন শক্তি ও উপাদান ধীরে ধীরে পরিবর্তিত হতে হতে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। এ মতবাদ যেসব উপাদানের কার্যকারিতার ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে তা হলো সংস্কৃতির বন্ধন, রক্তের বন্ধন, ধর্মের বন্ধন, অর্থনৈতিক ও রাজনৈতিক চেতনা ও কার্যকলাপ। এ মতবাদ রাষ্ট্রের উৎপত্তির সঠিক ব্যাখ্যা পাওয়া যায়।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ ব্যাখ্যা করো।
উত্তর