উত্তরাধিকার সূত্রের ভিত্তিতে রাষ্ট্রব্যবস্থা ব্যাখ্যা করো।
উত্তর: রাষ্ট্রপ্রধানগণ, উত্তরাধিকার সূত্রে রাষ্ট্রের শাসনক্ষমতা লাভকরাকে বলা হয় রাজতন্ত্র। রাজতন্ত্র দুই ধরনের, যথা- ক. নিরঙ্কুশ রাজতন্ত্র ও খ. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। ক. নিরঙ্কুশ রাজতন্ত্র: এ ধরনের রাষ্ট্রে রাজা বা রানি রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। এতে শাসনব্যবস্থায় জনগণের অংশগ্রহণের সুযোগ নেই। সৌদি আরবে নিরঙ্কুশ রাজতন্ত্র বিদ্যমান। খ. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র: এ ধরনের রাষ্ট্রব্যবস্থায় রাষ্ট্রের রাজা বা রাণী উত্তরাধিকার সূত্রে বা নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্রপ্রধান হলেও তিনি সীমিত ক্ষমতা ভোগ করেন। রাষ্ট্রের প্রকৃত শাসন ক্ষমতা থাকে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে। যুক্তরাজ্যে (গ্রেট ব্রিটেন) নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রচলিত।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-১ : পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
উত্তরাধিকার সূত্রের ভিত্তিতে রাষ্ট্রব্যবস্থা ব্যাখ্যা করো।
উত্তর