মানবদেহের সুস্থতার জন্য ' [গণিত] ' উপাদানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ-উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
উত্তর: উদ্দীপকের রেখাচিত্রের [গণিত] উপাদানটি হলো রক্তকণিকা বা রক্তকোষ। মানুষের দেহে তিন ধরনের রক্তকণিকা রয়েছে: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকা। এসব রক্তকণিকা মানবদেহে বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করে। যেমন- ১. লোহিত রক্তকণিকা দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করে। ২. লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন রক্তের অম্ল-ক্ষারের সমতা বজায় রাখার জন্য বাফার হিসেবে কাজ করে। ৩. শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগজীবাণু ধ্বংস করে দেহকে সুস্থ রাখে। ৪. শরীরের কোনো ক্ষতস্থান হতে রক্তক্ষরণ হলে অণুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ফলে, রক্তক্ষরণ বন্ধ হয়। রক্তকণিকাসমূহের উপর্যুক্ত কর্মকাণ্ডগুলো যথাযথভাবে সম্পাদনের ফলেই মানবদেহ সুস্থ থাকে। এসব রক্তকণিকার যেকোনোটির অনুপস্থিতিতেই মানবদেহ অসুস্থ হয়ে পড়বে এবং দেহের অনেক কার্যক্রম ব্যাহত হবে। কাজেই "মানবদেহের সুস্থতার জন্য রক্তকণিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ"- উক্তিটি যথার্থ।
SSC বিজ্ঞান অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য · সৃজনশীল
মানবদেহের সুস্থতার জন্য ' ' উপাদানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ-উক্তিটির…
উদ্দীপক

Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর