প্রক্ষেপণমূলক অভীক্ষাকে প্রতিফলনমূলক অভীক্ষা কেন বলে?
উত্তর: প্রক্ষেপণমূলক অভীক্ষায় ব্যক্তির কাছে একটি অস্পষ্ট, দ্ব্যর্থবোধক ও অসংগঠিত উদ্দীপক উপস্থাপন করে তাকে এর প্রতি প্রতিক্রিয়া করতে বলা হয়। এ প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে ব্যক্তির ব্যক্তিত্ব নিরূপণ করা হয়। প্রক্ষেপণমূলক অভীক্ষার দুটি সাধারণ বৈশিষ্ট্য লক্ষণীয়। প্রথমত, ব্যক্তিকে এক অস্পষ্ট ও দুর্বোধ্য পরিস্থিতির সম্মুখীন করা হয়, যে পরিস্থিতি সকলের পক্ষে সমান কিন্তু তা বিভিন্ন ধরনের একাধিক প্রতিক্রিয়া সৃষ্টি করে থাকে। দ্বিতীয়ত, ব্যক্তিকে আত্মপ্রকাশের জন্য প্রণোদিত করা হয়, যা সে নিজেও টের পায় না। প্রক্ষেপণমূলক অভীক্ষাতে দ্ব্যর্থবোধক বা অস্পষ্ট বস্তু বা ঘটনাকে সুস্পষ্ট বা সংগঠিত করতে গিয়ে ব্যক্তি তার নিজের চিন্তাধারা, মনোভাব, বুদ্ধিমত্তা, আশা- আকাঙ্ক্ষা, মূল্যবোধ ইত্যাদির প্রতিফলন ঘটায়। তাই প্রক্ষেপণমূলক অভীক্ষাকে প্রতিফলনমূলক অভীক্ষা বলা হয় ।
HSC Psychology 2nd Paper Chapter 2 : ব্যক্তিত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 2 : ব্যক্তিত্ব · সৃজনশীল
প্রক্ষেপণমূলক অভীক্ষাকে প্রতিফলনমূলক অভীক্ষা কেন বলে?
উদ্দীপক
দৃশ্যকল্প-২ : জনাব রাশেদ তাঁর শিক্ষার্থীদের বলেন, হ্যাঁ-না বা সত্য- মিথ্যা উত্তরের সাহায্যে ব্যক্তিত্ব পরিমাপ করা যায়।Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

