দৃশ্যকল্প-২ এ জনাব আলম ও মাসুমের ব্যক্তিত্ব পরিমাপের ধরন ভিন্ন হলেও পদ্ধতি একই। কথাটি বিশ্লেষণ কর।
উত্তর: যদৃশ্যকল্প-২ এ জনাব আলম ও জনাব মাসুমের ব্যক্তিত্ব পরিমাপের ধরন ভিন্ন কিন্তু পদ্ধতি একই-কথাটি বিশ্লেষণ করা হলো- জনাব আলম ব্যক্তিত্ব প্রশ্নমালা অপরদিকে জনাব মাসুম পরিস্থিতিমূলক অভীক্ষা ব্যবহার করে ব্যক্তিত্ব নিরূপণ করলেও উভয় ধরনের অভীক্ষা অপ্রক্ষেপণমূলক অভীক্ষা। ব্যক্তিত্ব প্রশ্নমালা ব্যক্তিত্ব মূল্যায়নের সবচেয়ে বেশি ব্যবহৃত একটি অভীক্ষা। ব্যক্তিত্ব নির্ণায়ক বহু সংখ্যক প্রশ্ন করার সমন্বয়ে এই অভীক্ষা গঠিত হয়। ব্যক্তি হ্যাঁ-না বা সত্য-মিথ্যার সাহায্যে প্রশ্নমালার উত্তর দিয়ে থাকেন। উদ্দীপকে দেখা যায় জনাব আলম তার শিক্ষার্থীদের হ্যাঁ-না বা সত্য-মিথ্যা উত্তরের সাহায্যে ব্যক্তিত্ব পরিমাপ করেন। অর্থাৎ তিনি ব্যক্তিত্ব প্রশ্নমালার মাধ্যমে ব্যক্তিত্ব পরিমাপ করেন। অপরদিকে পরিস্থিতিমূলক অভীক্ষাতে ব্যক্তিকে কোনো বিশেষ পরিস্থিতিতে ফেলে তার ব্যক্তিত্ব যাচাই করা হয়। ব্যক্তিত্বের গুণাবলী বাস্তব পরিস্থিতি নিরিখে য়াচাই করে ব্যক্তিত্বের মূল্যায়ন করা এই অভীক্ষার উদ্দেশ্য। উদ্দীপকে আমরা দেখতে পাই জনাব মাসুম একটি বিশেষ পরিস্থিতিতে ফেলে তার ছাত্রদের সত্যতা যাচাই করেন। অর্থাৎ এক্ষেত্রে তিনি পরিস্থিতিমূলক অভীক্ষা ব্যবহার করেন। পরিশেষে বলা যায়, ব্যক্তিত্ব পরিমাপের ক্ষেত্রে প্রক্ষেপণমূলক অভীক্ষাগুলো ছাড়া যে অভীক্ষাগুলো ব্যবহৃত হয় সেগুলো হলো অপ্রক্ষেপণমূলক অভীক্ষা। উপরিউক্ত ব্যক্তিত্ব প্রশ্নমালা ও পরিস্থিতিমূলক অভীক্ষা অপ্রক্ষেপণমূলক। তাই আমরা বলতে পারি জনাব আলম ও মাসুমের ব্যক্তিত্ব পরিমাপের ধরন ভিন্ন হলেও পদ্ধতি একই।
HSC Psychology 2nd Paper Chapter 2 : ব্যক্তিত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 2 : ব্যক্তিত্ব · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ জনাব আলম ও মাসুমের ব্যক্তিত্ব পরিমাপের ধরন ভিন্ন হলেও…
উদ্দীপক
দৃশ্যকল্প-২: জনাব আলম তাঁর শিক্ষার্থীদের হ্যাঁ-না বা সত্য-মিথ্যা উত্তরের সাহায্যে ব্যক্তিত্ব পরিমাপ করেন। অন্যদিকে, জনাব মাসুম একটি বিশেষ পরিস্থিতিতে ফেলে তাঁর ছাত্রদের সততা যাচাই করেন।Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
