উদ্দীপকে শাহীন ও মাহিনের মধ্যে শেলডনের ব্যক্তিত্বের যে ধরন দুটি প্রকাশ পেয়েছে তার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর
উত্তর: উদ্দীপকে শাহীন ও মাহিনের মধ্যে শেলডনের ব্যক্তিত্বের যে ধরন দুটি প্রকাশ পেয়েছে তা হলো যথাক্রমে মেসোমরফিক ও এন্ডোমরফিক। নিচে এদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হলো-মেসোমরফিক : এরা সাধারণত সুঠাম দেহের অধিকারী হয়ে থাকে। এদের কাঁধ ও বুক চওড়া। পেশি মাংসল ও ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গ বিশিষ্ট এবং নিতম্ব চাপা। সাধারণত খেলোয়াড়েরা এরকম শরীরের অধিকারী হয়ে থাকেন। এ ব্যক্তিত্বের অধিকারী ব্যক্তিরা খেলাধুলা বেশি পছন্দ করে এবং অন্যের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। এরা তোজোদীপ্ত শারীরিক এবং মানসিক শক্তির অধিকারী, দুঃসাহসিক কাজে এরা আনন্দ অনুভব করে। এন্ডোমরফিক: এ ব্যক্তিত্বের অধিকারী ব্যক্তির পেট শরীরের অন্যান্য অংশের তুলনায় বড় এবং স্ফীত। সারাদেহে এদের মেদের আধিক্য থাকে। পেশি ও অস্থি অপরিপুষ্ট। এদের চেহারা গোলগাল এবং ত্বক নরম, এরা মিশুক আরামপ্রিয়, বন্ধু ভাবাপন্য, পরনির্ভরশীল এবং ভোজনপ্রিয়। এরা সবসময় আনন্দ এবং অন্যের কাছ থেকে স্নেহ ভালোবাসা পেতে পছন্দ করে। উদ্দীপকে দেখা যায় শাহিন পেশিবহুল ও শক্তিশালী দেহের অধিকারী হওয়ায় তাকে - আমরা মেসোমরফিক এবং মাহিন গোলগাল এবং মেদবহুল দেহের অধিকারী হওয়ায় তাকে আমরা এন্ডোমরফিক ব্যক্তিত্বের অধিকারী বলতে পারে।
HSC Psychology 2nd Paper Chapter 2 : ব্যক্তিত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 2 : ব্যক্তিত্ব · সৃজনশীল
উদ্দীপকে শাহীন ও মাহিনের মধ্যে শেলডনের ব্যক্তিত্বের যে ধরন দুটি প্র…
উদ্দীপক
দৃশ্যকল্প-২: শাহীন ও মাহিন দুই বন্ধু। শাহীন পেশিবহুল ও শক্তিশালী দেহের অধিকারী। মাহিন গোলগাল ও মেদবহুল দেহের অধিকারী।Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
