দৃশ্যকল্প-১ এর 'খ' ব্যক্তির ব্যক্তিত্বে যেসব বৈশিষ্ট্য ফুটে উঠেছে সেগুলো ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ 'খ' ব্যক্তির মধ্যে বহির্মুখী ব্যক্তিত্বের বৈশিষ্ট্যাবলি ফুটে উঠেছে। নিচে এগুলো ব্যাখ্যা করা হলো- বাইরের জগতের প্রতি এদের রয়েছে প্রবল আকর্ষণ। এরা অন্যের সাথে মিশতে এবং প্রাণ খুলে আনন্দ প্রকাশে আগ্রহী। বাইরের জগতের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। গৃহে বন্দি থাকতে এরা নারাজ। সুদূর নীলাকাশে মুক্ত বিহঙ্গের মতো স্বাধীনভাবে বিচরণই এদের প্রত্যাশা। বহির্মুখী ব্যক্তিত্বের লোকেরা খুবই সামাজিক এবং যেকোনো পরিবেশ এবং পরিস্থিতিতে এরা নিজেদের তাল মিলিয়ে নিতে পারে। নিজের জন্য এদের তেমন ব্যথা নেই; এদের যত চিন্তা-ভাবনা সবই অন্যের জন্য। সমাজসেবা, খেলাধুলা, দেশভ্রমণ, ব্যবসায়-বাণিজ্য ইত্যাদি কাজে এরা খুবই আগ্রহী।
HSC Psychology 2nd Paper Chapter 2 : ব্যক্তিত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 2 : ব্যক্তিত্ব · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এর 'খ' ব্যক্তির ব্যক্তিত্বে যেসব বৈশিষ্ট্য ফুটে উঠেছে স…
উদ্দীপক

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


