শেলডনের শারীরিক গঠন মতবাদ অনুসারে দৃশ্যকল্প-২ এ উল্লিখিত পাভেল, রুবেল ও জুয়েল তিন ভাইয়ের বৈশিষ্ট্য মূলত এনডোমরফিক একটোমরফিক ও মেসোমরফিক প্রকৃতির।
এনডোমরফিক ব্যক্তিরা তুলনামূলক বড় ও স্ফীত পেট, গোলমাল, মোটা এবং মেদবহুল দেহের অধিকারী হয়ে থাকে। এরা মিশুক, আরামপ্রিয়, বন্ধুভাবাপন্ন, পরনির্ভরশীল এবং ভোজনপ্রিয়।
একটোমরফিক ব্যক্তিরা লম্বা, হালকা-পাতলা ক্ষীণকায় দেহের অধিকারী হয়ে থাকে। এই শ্রেণির ব্যক্তিরা অন্তর্মুখী ও আত্মকেন্দ্রিক প্রকৃতির হয়ে থাকে এবং এরা নির্জনতা পছন্দ করে।
মেসোমরফিক ব্যক্তিরা সুগঠিত পেশিবহুল, চওড়া কাঁধ ও সুঠাম দৈহিক গঠনের অধিকারী হয়ে থাকে। এই শ্রেণির ব্যক্তিরা খেলোয়াড়সুলভ মনোভাব, দুঃসাহসিক কর্মকাণ্ড ও শারীরিক তেজোদীপ্ততায় অন্যের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়— এমন প্রকৃতির হয়ে থাকে।