রিফাতের ব্যক্তিত্বের বৈশিষ্ট্য বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত রিফাতের ব্যক্তিত্বের বৈশিষ্ট্যসমূহ কার্ল ইয়ং এর অন্তর্মুখী ব্যক্তিত্বের অন্তর্ভুক্ত। নিচে রিফাতের ব্যক্তিত্বের বৈশিষ্ট্য বর্ণনা করা হলো- এ শ্রেণির ব্যক্তিত্বের অধিকারী ব্যক্তিরা একা ও আলাদা থাকতে পছন্দ করে। এরা নিজেদের নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসে। বাইরের জগতের প্রতি এদের আকর্ষণ খুবই কম। এ জাতীয় লোকেরা খুব আত্মকেন্দ্রিক, বাহ্যবস্তুর প্রতি উদাসীন, আত্মসচেতন এবং স্বার্থপর। অন্তর্মুখী ব্যক্তিত্বের লোকেরা অত্যন্ত চিন্তাশীল, আবেগপ্রবণ ও সংবেদনশীল হয়। এরা কাজের তুলনায় চিন্তার রাজ্যে বিচরণ বেশি করে। এ ধরনের ব্যক্তিরা খুব চিন্তাশীল ও সৃজনশীল প্রতিভার অধিকারী হয়। তারা তাদের সুপ্ত প্রতিভার বিকাশ করতে বদ্ধপরিকর। বিশেষত তারা সাহিত্য, শিল্পকর্ম এবং জ্ঞান-বিজ্ঞানে অবদান রাখতে সক্ষম।
HSC Psychology 2nd Paper Chapter 2 : ব্যক্তিত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 2 : ব্যক্তিত্ব · সৃজনশীল
রিফাতের ব্যক্তিত্বের বৈশিষ্ট্য বর্ণনা কর।
উদ্দীপক
সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

