দৃশ্যকল্প-১ এ 'খ' চিহ্নিত অংশটি ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ খ চিহ্নিত অংশটি অহম। ফ্রয়েডের মতানুসারে ব্যক্তিত্বের কাঠামো সাধারণত তিন ধরনের হয়ে থাকে। যথা- আদিসত্তা, অহম ও অধিসত্তা। অহমের কাজ হলো আদি সত্তা কামনা ও বাস্তব জগতের মধ্যে সমন্বয় সাধন। অহম হলো বাস্তব জ্ঞানের সমষ্টি এবং বাস্তব নিয়মের সেবায় নিয়োজিত অহম মানুষকে সামাজিক এবং বাস্তবসম্মত উপায়ে তার প্রেষণাগুলোকে পূরণ করার জন্য প্রেরণা দেয়। এ সত্তাটি বাস্তবধর্মী নীতি অনুসরণ করে। বাস্তবধর্মী নীতির উদ্দেশ্য হলো যথাযোগ্য বস্তুর সাহায্যে প্রয়োজন মেটানো। এ নীতির কাজ হলো অভিজ্ঞতা সত্য কি মিথ্যা তা দেখা। অহমকে ব্যক্তিত্বের কার্যনির্বাহী সত্তা বলা যেতে পারে। এটি ব্যক্তির সকল কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। আদিসত্তার কোন কামনা পূরণ করতে হবে তা অহম ঠিক করে দেয়। আদিসত্তা ও অধিসত্তার পরস্পর বিরোধী দাবি দাওয়ার মধ্যে সমন্বয় সাধন করে অহম।
HSC Psychology 2nd Paper Chapter 2 : ব্যক্তিত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 2 : ব্যক্তিত্ব · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ 'খ' চিহ্নিত অংশটি ব্যাখ্যা কর।
উদ্দীপক

রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


