রাকিবের বৈশিষ্ট্যকে শেলডন মতবাদ কীভাবে ব্যাখ্যা করেছে? বর্ণনা কর।
উত্তর: রাকিবের বৈশিষ্ট্যকে শেলডনের দৈহিক গঠন মতবাদের উপর ভিত্তি করে একটোমরফিক বলা যেতে পারে। দৈহিক গঠনের উপর ভিত্তি করে শেলডন তিন ভাগে বিভক্ত করেছেন। যার মধ্যে একটি হলো একটোমরফিক। এ ধরনের ব্যক্তিত্বের অধিকারী লোকদের দেহ ছিপছিপে লম্বা, হালকা সামাজিক, পাতলা গরনের হয়। এরা যেকোনো কাজে দ্রুত প্রতিক্রিয়া করতে পারে। এ ধরনের ব্যক্তিরা সামাজিক মেলামেশা পছন্দ করে না। এরা আত্মকেন্দ্রিক ও নির্জনতাপ্রিয়। আমরা উদ্দীপকে দেখতে পাই রাকিব ছিপছিপে লম্বা হালকা-পাতলা গড়নের। সে আত্মকেন্দ্রিক এবং নির্জনতাপ্রিয়। সুতরাং শেলডনের শারীরিক গঠন মতবাদ অনুসারে রাকিবকে একটোমরফিক ব্যক্তিত্বের অধিকারী ব্যক্তি হিসেবে চিহ্নিত করা যায়।
HSC Psychology 2nd Paper Chapter 2 : ব্যক্তিত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 2 : ব্যক্তিত্ব · সৃজনশীল
রাকিবের বৈশিষ্ট্যকে শেলডন মতবাদ কীভাবে ব্যাখ্যা করেছে? বর্ণনা কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

