দৃশ্যকল্প-১ এ মাসুমের মধ্যে ব্যক্তিত্বের যে ধরন লক্ষণীয় তা ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ মাসুমের মধ্যে ক্রেৎসমারের শারীরিক গঠন মতবাদ অনুযায়ী সাইক্লোয়েড শ্রেণির ব্যক্তিত্ব লক্ষণীয়। সাইক্লোয়েড মেজাজের ব্যক্তি কখনো অতি বিষণ্ণ, আবার কখনো অতি উল্লাসিত থাকে। এ ধরনের মেজাজের ব্যক্তিদের মধ্যে ম্যানিক-ডিপ্রেসিভ সাইকোসিস নামক একপ্রকার ব্যাধি লক্ষ করা যায়। এ শ্রেণির লোকেরা আবেগকে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করে এবং এরা সামাজিক, উত্তেজনাপ্রবণ, বাস্তববাদী ও সহিষ্ণু হয়ে থাকে। সাইক্লোয়েড ব্যক্তিরা খাটো, গোলগাল, মেদবহুল দেহের অধিকারী হয়। উদ্দীপকের মাসুমের মধ্যেও উক্ত সাইক্লোয়েড ব্যক্তিত্ব বিদ্যমান। কারণ সে মেদবহুল ও গোলগাল ধরনের এবং সহজেই আনন্দিত বা বিষাদগ্রস্ত হয়ে পড়ে, যা উপরে বর্ণিত বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায় যে, মাসুম ক্রেৎসমারের সাইক্লোয়েড ব্যক্তিত্বের অধিকারী।
HSC Psychology 2nd Paper Chapter 2 : ব্যক্তিত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 2 : ব্যক্তিত্ব · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ মাসুমের মধ্যে ব্যক্তিত্বের যে ধরন লক্ষণীয় তা ব্যাখ্যা…
উদ্দীপক

চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

