রহিমের ব্যক্তিত্ব পরিমাপের জন্য কোন ধরনের অভীক্ষা ব্যবহার করা হয়েছে? উক্ত অভীক্ষার ধরনগুলো বর্ণনা কর।
উত্তর: রহিম এর ব্যক্তিত্ব পরিমাপের জন্য অপ্রক্ষেপণমূলক অভীক্ষার ব্যক্তিত্ব প্রশ্নমালা ধরনের অভীক্ষা ব্যবহার করা হয়েছে। নিচে এর ধরন বর্ণনা করা হলো- ব্যক্তিত্বের মূল্যায়নের সবচেয়ে বেশি ব্যবহৃত অভিক্ষা হলো ব্যক্তিত্ব প্রশ্নমালা। ব্যক্তিত্ব নির্ণায়ক বহু সংখ্যক প্রশ্নমালার সমন্বয়ে এ অভীক্ষা গঠিত হয়। ব্যক্তি হ্যাঁ-না বা সত্য-মিথ্যার সাহায্যে প্রশ্নমালার উত্তর দিয়ে থাকে। ব্যক্তিত্ব প্রশ্নমালার সাহায্যে কোনো ব্যক্তির বাহ্যিক ও অভ্যন্তরীণ গুণাবলীর মূল্যায়ন করা হয়। ব্যক্তির আত্মবিশ্বাস, অনুভূতি, উদ্বেগ, মানসিক স্বাস্থ্য ও উপযোগ, মূল্যবোধ, সামাজিকতা প্রভৃতি গুণাবলী এই অভিক্ষার সাহায্যে পরিমাপ করা যায়। বিভিন্ন ধরনের ব্যক্তিত্ব প্রশ্নমালা রয়েছে যার মধ্যে মিনেসোটা বহুমুখী ব্যক্তিত্ব প্রশ্নমালা, ক্যালিফোর্নিয়া মনস্তাত্ত্বিক প্রশ্নমালা, আলপোর্ট ভার্নন লিন্ডজি মানক বিশেষভাবে উল্লেখযোগ্য।
HSC Psychology 2nd Paper Chapter 2 : ব্যক্তিত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 2 : ব্যক্তিত্ব · সৃজনশীল
রহিমের ব্যক্তিত্ব পরিমাপের জন্য কোন ধরনের অভীক্ষা ব্যবহার করা হয়েছে…
উদ্দীপক
রাজশাহী সরকারি সিটি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

