মিস ফাহিমা কোন অভীক্ষার কথা বলেছেন তা বিশ্লেষণ কর।
উত্তর: মিস ফাহিমা কাহিনী সংপ্রত্যক্ষণ অভিক্ষার কথা বলেছেন। উদ্দীপকে মিস ফাহিমা ছাত্র-ছাত্রীদের দিক নির্দেশনা দিচ্ছেন যে কিছু কার্ড দেওয়া হবে ছবি যুক্ত অস্পষ্ট এবং সেখান থেকে রচনা করতে হবে এবং শেষে একটি ফাঁকা কার্ড দেওয়া হবে সেখানে চিত্র কল্পনা করে গল্প রচনা করতে হবে। ১৯৩৫সালে আমেরিকার ক্রিস্টিয়ানা মর গান এবং এস এ যারে সর্বপ্রথম কাহিনী সংপ্রতক্ষণ অভীক্ষা প্রণয়ন করে। এই অভীক্ষা ২০ কার্ড নিয়ে গঠিত। এর মধ্যে ১৯ টি কার্ড অস্পষ্ট ও দ্ব্যর্থবোধক এবং একটি কার্ড ফাঁকা এবং সাদা। পরীক্ষণ পাত্রকে একটি ছবি যুক্ত কার্ড দিয়ে সেটি অবলম্বন করে একটি গল্প রচনা করতে বলা হয়। পরীক্ষণ পাত্র প্রত্যেকটি ছবি থেকে একটি করে গল্প লেখার পর সাদা কার্ডটি দেয়া হয়।পরীক্ষণ পাত্রকে সাদা কার্ডে একটি ছবি বা চিত্র কল্পনা করে সে সম্পর্কে একটি গল্প লিখতে হয়। এই অভিক্ষায় মনোবিজ্ঞানী পরীক্ষার্থীর গল্পের ধরণ দেখে বিভিন্ন ধরনের রোগের পূর্বাভাষ ধরে নিতে পারে। সুতরাং বলা যায়, মিস ফাহিমা কাহিনী সং প্রত্যক্ষণ অভীক্ষার কথাই বলেছেন।
HSC Psychology 2nd Paper Chapter 2 : ব্যক্তিত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 2 : ব্যক্তিত্ব · সৃজনশীল
মিস ফাহিমা কোন অভীক্ষার কথা বলেছেন তা বিশ্লেষণ কর।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

