জলির ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ কর।
উত্তর: জলির মধ্যে অন্তর্মুখী ব্যক্তিত্বের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। নিচে তা বিশ্লেষণ করা হলো- অন্তর্মুখী ব্যক্তিত্বের লোকেরা নিজেদের নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসে। বাইরের জগতের প্রতি এদের আকর্ষণ খুবই কম। এ জাতীয় লোকের বৈশিষ্ট্য হলো এরা খুব আত্মকেন্দ্রিক, বাহ্যবস্তুর প্রতি উদাসীন, আত্মসচেতন এবং স্বার্থপর। অন্তর্মুখী ব্যক্তিত্বের লোকেরা অত্যন্ত চিন্তাশীল, আবেগপ্রবণ ও সংবেদনশীল হয়। এরা বাইরের জগতের কর্মকোলাহলে অংশগ্রহণ করতে চায় না, এদের মধ্যে সামাজিকতাবোধের একান্ত অভাব। তবে এ ধরনের ব্যক্তিরা খুব চিন্তাশীল এবং সৃজনশীল প্রতিভার অধিকারী হয়ে থাকে। উদ্দীপকে আমরা দেখতে পাই মলি যেখানে পিঠা মেলার আয়োজন নিয়ে খুব ব্যস্ত সেখানে জলি ঘরে বসে মজার মজার পিঠা তৈরি করল। ঘরে বসে পিঠা তৈরি করায় জলির মধ্যে অন্তর্মুখী ব্যক্তিত্বের প্রকাশ ঘটেছে।
HSC Psychology 2nd Paper Chapter 2 : ব্যক্তিত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 2 : ব্যক্তিত্ব · সৃজনশীল
জলির ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ কর।
উদ্দীপক
রাজশাহী সরকারি সিটি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

