উদ্দীপকে উল্লেখিত অভীক্ষার উপ-অভীক্ষাগুলো বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত অভীক্ষাটি হলো ওয়েসলার বুদ্ধি অভীক্ষা। এ অভীক্ষায় ১১টি উপঅভীক্ষা রয়েছে তার মধ্যে ৬ ভাষাগত ও ৫ কর্ম সম্পাদনমূলক মানক। ক. ভাষাগত মানক: ১. সাধারণ তথ্য: একজন প্রাপ্তবয়স্ক লোকের যেসব বিষয় জানা দরকার তার উপর ভিত্তি করে ২৫টি প্রশ্ন তৈরি করা হয়েছে। ২. সাধারণ বোধশক্তি: ব্যক্তির বিচার-বুদ্ধি ও সাধারণ জ্ঞান যাচাইয়ের উদ্দেশ্যে এখানে ১০টি প্রশ্ন রয়েছে। ৩. গাণিতিক যুক্তি: কাগজ-কলমের সাহায্য না নিয়ে মুখে মুখে উত্তর করার জন্য এখানে ২০টি প্রশ্ন রয়েছে। ৪. সাদৃশ্য: দুটি বিষয়ের মধ্যে সাদৃশ্য নির্ণয়ের জন্য ১২টি প্রশ্নরয়েছে। ৫. শব্দার্থ: সহজ থেকে কঠিনভাবে সাজানো ৪২ টি শব্দার্থ রয়েছে। ৬. সংখ্যা পরিসর: এখানে ৩ ৯ পর্যন্ত যে কোনো সংখ্যা পরিসর থেকে মৌখিকভাবে বলা হয় এবং এগুলো সঠিকভাবে বা উল্টোভাবে বলতে বলা হয়। খ. কর্ম সম্পাদনমূলক মানক: ৭. ছবি পূরণ: ১৫টি ছবি থাকে প্রতিটি ছবিতে একটি অসম্পূর্ণ অংশ থাকে যা সম্পন্ন করতে হয়। ৮. ছবি সাজানো: কতগুলো ছবি একটির পর একটি এমনভাবে সাজাতে হবে যেন একটি অর্থপূর্ণ গল্প তৈরি হয়। ৯. ব্লক ডিজাইন: কতগুলো কাঠের ব্লকের সাহায্যে দ্রুততার সাথে একটি নির্দিষ্ট নকশার অনুরূপ নকশা তৈরি করতে বলা হয়। ১০. বস্তু গঠন: কোন বস্তুর কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থাকে এই অংশগুলোর সাহায্যে একটি পরিপূর্ণ বস্তু তৈরি করতে হয়। ১১. সংখ্যা প্রতীক : ৯টি সংখ্যার সাথে ৯টি প্রতীক থাকে পরীক্ষার্থীকে সংখ্যা দেখানোর সাথে সাথে প্রতীকটির নাম বলতে হয়।
HSC Psychology 2nd Paper Chapter 2 : ব্যক্তিত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 2 : ব্যক্তিত্ব · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত অভীক্ষার উপ-অভীক্ষাগুলো বর্ণনা কর।
উদ্দীপক
রাজশাহী সরকারি সিটি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

