উদ্দীপক-১ এ বর্ণিত জাহিন ও বর্ষার ব্যক্তিত্বের ধরন ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে-১ এ বর্ণিত জাহিন' ও বর্ষা যথাক্রমে অন্তর্মুখী ও বহির্মুখী ব্যক্তিত্বের অধিকারী। অন্তর্মুখী ব্যক্তিত্বের লোকেরা সর্বদা নিজেদের নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসে । এরা খুবই আত্মকেন্দ্রিক, বাহ্যবস্তুর প্রতি উদাসীন, আত্মসচেতন ও স্বার্থপর হয়ে থাকে। অন্তর্মুখী ব্যক্তিত্বসম্পন্ন লোকদের মাঝে সামাজিকতাবোধের অভাব রয়েছে । এজন্য তারা নতুন পরিবেশের সাথে খাপ-খাইয়ে নিতে পারে না। এরা চিন্তাশীল ও সৃজনশীল প্রতিভার অধিকারী হয়ে থাকে। কবি, সাহ্যিত্যিক, শিল্পী ও.বিজ্ঞানীরা এই শ্রেণির অন্তর্ভুক্ত। অন্যদিকে, বহিমূখী ব্যক্তিত্বের লোকেরা নানাবিধ সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে এরা অন্যের সাথে প্রাণ খুলে মিশতে এবং আনন্দ প্রকাশে আগ্রহী। এরা নতুন পরিবেশের সাথে খুব সহজে নিজেদের মানিয়ে নেয়। পরোপকারিতা এদের মূল লক্ষ্য । উদ্দীপক-১ এ দেখা যায়, জাহিন আবেগপ্রবণ ও সংবেদনশীল । সে চিন্তার রাজ্যে বিচরণ করতে বেশি পছন্দ করে। সুতরাং বলা যায়, জাহিন অন্তমুখী ব্যক্তিত্বের অধিকারী। অন্যদিকে, বর্ষা সুদূর নীলাকাশে মুক্ত বিহঙ্গের মতো স্বাধীনভাবে বিচরণ করতে পছন্দ করে। অর্থাৎ বর্ষা বহিমুখী ব্যক্তিত্বের অধিকারী।
HSC Psychology 2nd Paper Chapter 2 : ব্যক্তিত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 2 : ব্যক্তিত্ব · সৃজনশীল
উদ্দীপক-১ এ বর্ণিত জাহিন ও বর্ষার ব্যক্তিত্বের ধরন ব্যাখ্যা করো ।
উদ্দীপক

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

