দৃশ্যকল্প-১ এ 'ক' ব্যক্তির ব্যক্তিত্বে যেসব বৈশিষ্ট্য ফুটে উঠেছে সেগুলো ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ 'ক' চিহ্নিত স্থানটি বহির্মুখী ব্যক্তিত্বকে নির্দেশ করে । কার্ল ইয়ুং তার 'Psychological Types [গণিত] নামক গ্রন্থে মানুষের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তাদেরকে বহির্মুখী ও অন্তর্মুখী এ দু দলে ভাগ করেন । তিনি দেখান যে বহির্মুখী ব্যক্তিত্বসম্পন্ন সকল মানুষ বাইরের জগতের প্রতি খুব বেশি আকৃষ্ট হয়। এরা অন্যের সাথে সদা হাসি-খুশি থাকে এবং সামাজিক গঠনমূলক কাজে অংশগ্রহণ করে থাকে। বহির্মুখী ব্যক্তিত্বের অধিকারীরা যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে পারে এবং এরা সর্বদাই অন্যকে নিয়ে চিন্তা করে । বহির্মুখী ব্যক্তিত্বের অধিকারীরা বাইরের জগতের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এরা অন্যের সাথে মিশতে এবং প্রাণ খুলে আনন্দ প্রকাশে আগ্রহী। মুক্ত বিহঙ্গের মতো স্বাধীনভাবে বিচরণই এদের কাম্য। বহির্মুখী ব্যক্তিত্বের লোকেরা খুবই সামাজিক এবং যেকোনো পরিবেশে নিজেদের খাপ খাইয়ে নিতে পারে। সমাজসেবা, ভ্ৰমণ, খেলাধুলা, ব্যবসায়-বাণিজ্য ইত্যাদি কাজে এরা খুবই আগ্রহী।
HSC Psychology 2nd Paper Chapter 2 : ব্যক্তিত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 2 : ব্যক্তিত্ব · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ 'ক' ব্যক্তির ব্যক্তিত্বে যেসব বৈশিষ্ট্য ফুটে উঠেছে সে…
উদ্দীপক

ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

