সজলের ব্যক্তিত্ব পরিমাপের পদ্ধতি ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকের সজলের ব্যক্তিত্ব পরিমাপের ২য় পদ্ধতিটি হলো সাক্ষাৎকার পদ্ধতি । সাক্ষাৎকার পদ্ধতি চার রকমের হতে পারে। এ চার ধরনের পরিস্থিতি উল্লেখপূর্বক তা বিশ্লেষণ করা হলো— ১. পূর্ব নির্ধারিত সাক্ষাৎকার : এ ধরনের সাক্ষাৎকারে কী কী প্রশ্ন করা হবে তা আগে থেকে নির্ধারণ করা থাকে। অর্থাৎ সাক্ষাৎকার প্রদানকারী সকলকে একটা নির্দিষ্ট তালিকা অনুযায়ী প্রশ্ন জিজ্ঞাসা করা হয় । ২. অনির্ধারিত সাক্ষাৎকার : এক্ষেত্রে আলোচনার গতি আগে থেকে নির্ধারণ করা হয় না। অনির্ধারিত সাক্ষাৎকারে সাক্ষাৎকার গ্রহণকারী স্বাধীনভাবে প্রশ্ন করতে পারেন এবং উত্তরসমূহ খুঁটিয়ে বিশ্লেষণ করতে পারেন । ৩. চাপমূলক সাক্ষাৎকার : তীব্র চাপমূলক পরিস্থিতিতে ব্যক্তি কী ধরনের আচরণ করে তার মূল্যায়নের জন্য চাপমূলক সাক্ষাৎকার পদ্ধতি উদ্ভাবিত হয়েছে। এ পদ্ধতি অযথা সাক্ষাৎকার প্রদানকারীর উপর চাপ সৃষ্টি করে । ৪. ক্লান্তিমূলক সাক্ষাৎকার : এ ধরনের সাক্ষাৎকার প্রদানকারীকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে তাকে ব্যতিব্যস্ত এবং ক্লান্ত করা হয়। ব্যক্তি ক্লান্ত ও অবসন্ন হলে তার মানসিক প্রতিরোধ ব্যবস্থাসমূহ ভেঙ্গে পড়বে এবং তার অসংগতিগুলো ধরা পড়বে। এভাৰে ব্যক্তির বাহ্যিক আচরণের আড়ালে লুক্কায়িত তার প্রেষণা বা দৃষ্টিভঙ্গি অথবা মানসিক দুর্বলতা নির্ণয় করা যেতে পারে। পরিশেষে বলা যায়, সাক্ষাৎকার ব্যক্তিত্ব পরিমাপের কোনো আদর্শায়িত পন্থা নয়, এটি একটি অনুভবসিদ্ধ ব্যক্তিকেন্দ্রিক পদ্ধতি।
HSC Psychology 2nd Paper Chapter 2 : ব্যক্তিত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 2 : ব্যক্তিত্ব · সৃজনশীল
সজলের ব্যক্তিত্ব পরিমাপের পদ্ধতি ব্যাখ্যা করো ।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

