দৃশ্যকল্প-২ এ যে পদ্ধতিতে ব্যক্তিত্ব মূল্যায়ন করা হয়েছে তা বর্ণনা করো এবং দৃশ্যকল্প-১ এর অভীক্ষার সাথে এর পার্থক্য লেখো ।
উত্তর: দৃশ্যকল্প-২ এ সাক্ষাৎকার পদ্ধতিতে ব্যক্তিত্ব মূল্যায়ন করা হয়েছে। প্রক্ষেপণমূলক অভীক্ষা ব্যতীত ব্যক্তিত্ব পরিমাপের অন্যান্য অভীক্ষাসমূহকে অপ্রক্ষেপণমূলক অভীক্ষার অন্তর্ভূক্ত করা হয়, যার মধ্যে অন্যতম হেেলা সাক্ষাৎকার পদ্ধতি। ব্যক্তিত্বের মূল্যায়নের জন্য সাক্ষাৎকার পদ্ধতি বহুলাংশে ব্যবহৃত হয়ে থাকে। এ পদ্ধতিতে সাক্ষাৎকার গ্রহণকারী ও প্রদানকারী সামনাসামনি আসেন এবং প্রত্যক্ষ কথোপকথনের মাধ্যমে সাক্ষাৎকার প্রদানকারীর ব্যক্তিত্ব মূল্যায়ন করা হয়। এ ধরনের আলাপ আলোচনার মাধ্যমে ব্যক্তির ইচ্ছা, অনিচ্ছা, আশা-আকাঙ্ক্ষা, আগ্রহ- অনুভূতি, মনোভাব প্রভৃতি সম্পর্কে সাক্ষাৎকার গ্রহণকারী মোটামুটি একটি ধারণা গঠনের চেষ্টা করেন । উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ দেখা যায়, মনোবিজ্ঞানী রোমানাকে সামনাসামনি বসিয়ে বিভিন্ন প্রশ্ন করতে লাগলেন । তিনি অযথা চাপ সৃষ্টি করে অনবরত বিভিন্ন প্রশ্ন করে রোমানাকে ব্যতিব্যস্ত করে তুললেন। মনোবিজ্ঞানী এক্ষেত্রে সাক্ষাৎকার পদ্ধতির অন্তর্গত ক্লান্তিমূলক সাক্ষাৎকার পদ্ধতিটি অনুসরণ করেছেন। এ পদ্ধতিতে ব্যক্তিকে ক্লান্ত করে তার মানসিক দূর্বলতাগুলো চিহ্নিত করা হয়। দৃশ্যকল্প-১ এ কাহিনী সংপ্রত্যক্ষণ অভীক্ষা এবং দৃশ্যকল্প-২ এ সাক্ষাতকার পদ্ধতিকে নির্দেশ করা হয়েছে। এ দুই অভীক্ষার মধ্যে বিভিন্ন পার্থক্য বিদ্যমান । যেমন-কাহিনী সংপ্রত্যক্ষণ অভীক্ষা হলো একটি প্রক্ষেপণমূলক বা প্রতিফলন অভীক্ষা। অন্যদিকে, সাক্ষাৎকার হলো অপ্রক্ষেপণমূলক অভীক্ষা । কাহিনী সংপ্রত্যক্ষণ অভীক্ষায় স্থিরচিত্র দেখে কাহিনী তৈরি করতে হয়। অন্যদিকে সাক্ষাতকার পদ্ধতিতে ব্যক্তির সাথে কথোপকথনের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়। কাহিনী সংপ্রত্যক্ষণ অভীক্ষায় পরীক্ষার্থীর গল্পের ধরন দেখে ব্যক্তিত্বের অবস্থা মূল্যায়ন করা হয়। অন্যদিকে সাক্ষাৎকার পদ্ধতিতে পরীক্ষার্থীকে বিভিন্ন প্রশ্ন করে ক্লান্ত করা হয় এবং এর মাধ্যমে তার ব্যক্তিত্বের দূর্বলতা গুলো চিহ্নিত করা হয়।
HSC Psychology 2nd Paper Chapter 2 : ব্যক্তিত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 2 : ব্যক্তিত্ব · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ যে পদ্ধতিতে ব্যক্তিত্ব মূল্যায়ন করা হয়েছে তা বর্ণনা…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

