ফ্রয়েড (Freud) এর মতে ব্যক্তিত্বের গঠন উপাদানগুলো বর্ণনা কর ।
উত্তর: ফ্রয়েডের মতে, তিনটি ভিন্ন মানসিক কাঠামো নিয়ে ব্যক্তিত্ব গঠিত হয় । আদিসত্তা (Id): আদিসত্তা হলো ব্যক্তিত্বের আদিম সত্তা। এটি সব কামনা- বাসনার আধার। এজন্য রবিনের ইচ্ছা আমটি তাকে নিতেই হবে, আমটি তাকে খেতেই হবে— এ ধরনের মনোভাব । যাকে আদিসত্তা বলা হয় । অহম' (Ego): অহম বাস্তব নীতি দ্বারা পরিচালিত হয়। অহম বিচার- বুদ্ধিসম্পন্ন এবং যুক্তিধর্মী । এজন্য রবিন ভাবে চুরি করে ধরা পড়লে দারোয়ান পেটাতে পারে। তাই পরবর্তীতে পকেটের টাকা দিয়ে ভালো আম কিনে খাওয়ার মনোভাব পোষণ করে । অর্থাৎ সে অহম দ্বারা পরিচালিত হয় । অতি অহম (Superego): পিতামাতা এবং সমাজ থেকে যে নৈতিকতা ও মূল্যবোধ আমরা অর্জন করি তাই অতি অহম। এটি মানসিক কাঠামোর তৃতীয় ভাগ। অতি অহম নৈতিক নীতি দ্বারা পরিচালিত হয়। অতি অহমের মূল কাজ হলো নৈতিকতা ও সামাজিক আদর্শের ভিত্তিতে ব্যক্তিত্বের বিকাশ ঘটানো। যেমনটি রবিন মনে করে যে চুরি করা অধর্ম, এ ধরনের মনোভাবে নৈতিকতার প্রকাশ ঘটে, যা ব্যক্তিত্বের কাঠামো অনুসারে অতি অহমের অন্তর্ভুক্ত।
HSC Psychology 2nd Paper Chapter 2 : ব্যক্তিত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 2 : ব্যক্তিত্ব · সৃজনশীল
ফ্রয়েড (Freud) এর মতে ব্যক্তিত্বের গঠন উপাদানগুলো বর্ণনা কর ।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

