যে কোন একটি প্রক্ষেপণমূলক ব্যক্তিত্ব অভীক্ষা বিস্তারিত বর্ণনা কর ।
উত্তর: প্রক্ষেপণমূলক ব্যক্তিত্ব অভীক্ষাসমূহের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত একটি অভীক্ষা হচ্ছে রোশাক কালির ছাপ অভীক্ষা। সুইজারল্যান্ডের মনোচিকিৎসক হারম্যান রোশাক ১৯২১ সালে রোশাক অভীক্ষাটি তৈরি করেন । ১০টি কলির ছাপ বিশিষ্ট কার্ড নিয়ে এ অভীক্ষা গঠিত। ১০টি কালির ছাপের মধ্যে ৫টি কালো ও ধূসর বর্ণের, ২টি কালো ও লাল বর্ণের এবং বাকি ৩টি অন্যান্য বর্ণের। কার্ডগুলোর কালির ছাপ প্রকৃতপক্ষে অর্থহীন, কিন্তু এমন প্রকৃতির যে সেগুলো যেমন খুশি তেমন করে প্রত্যক্ষণ করা যায়। পরীক্ষণপাত্রকে এক একটি করে কার্ড দেওয়া হয় এবং কার্ডের সে কী দেখছে তা বলতে বলা হয়। কার্ডগুলো দেখার সময় পরীক্ষণপাত্র যতক্ষণ খুশি এবং যেভাবে খুশি দেখতে পারে। প্রতিটি কার্ড দেখা শেষ হলে পরীক্ষণ পাত্রের উত্তর হুবহু লিখে রাখা হয়। এ অভীক্ষায় পরীক্ষণপাত্রের উত্তরগুলো তিনটি বৈশিষ্ট্যের ভিত্তিতে মূল্যায়ন করা হয়। যথা ১. পরীক্ষণপাত্র কালির ছাপগুলোকে সামগ্রিকভাবে না অংশবিশেষ বর্ণনা করছে। ২. ছবির আকৃতি রং বা অন্য কিছু তার প্রতিক্রিয়াকে প্রভাবিত করছে কি না। ৩. ছবিগুলোকে মানুষ বা জন্তু হিসেবে না অন্য কিছু হিসেবে দেখছে। এসব প্রতিক্রিয়ার সাথে ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কিত। রোশাক অভীক্ষায় প্রতিক্রিয়া মূল্যায়নের নির্দিষ্ট ছক না থাকায় ব্যক্তিত্বের মূল্যায়ন করা বেশ জটিল ব্যাপার। এর জন্য পরীক্ষকের প্রচুর অভিজ্ঞতা ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রয়োজন ।
HSC Psychology 2nd Paper Chapter 2 : ব্যক্তিত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 2 : ব্যক্তিত্ব · সৃজনশীল
যে কোন একটি প্রক্ষেপণমূলক ব্যক্তিত্ব অভীক্ষা বিস্তারিত বর্ণনা কর ।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

