হিমিকার আচরণ কোন ধরনের মেজাজের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: হিমিকার আচরণ সাইক্লোয়েড বা খেদোন্মত্তরূপ মেজাজের অন্তর্গত । জার্মান মনোরোগ বিশারদ আরনেস্ট ক্রেৎসমার ব্যক্তিত্বের কতগুলো গুণাবলী, বিশেষত মেজাজকে দুভাগে ভাগ করেন । তন্মধ্যে একটি হচ্ছে সাইক্লোয়েড বা খেদোন্মত্তরূপ মেজাজ। এ শ্রেণির লোক খুব সহজেই উৎফুল্ল হয়, আবার সহজেই বিষাদগ্রস্ত হয়ে পড়ে। এই টাইপের লোকেরা আবেগকে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করে এবং এরা হলো সামাজিক, উত্তেজাপ্রবণ, বাস্তববাদী ও সহিষ্ণু। খেদোন্মত্ত ব্যক্তিরা খাট, গোলগাল, মেদবহুল দেহের অধিকারী হয়। চরম পর্যায়ে এসে এদের ম্যানিক-ডিপ্রেসিভ বাতুলতার লক্ষণ দেখা দেয় । উদ্দীপকে দেখা যায়, হিমিকা খুব সহজেই উৎফুল্ল হয় আবার সহজেই বিষাদগ্রস্ত হয়ে পড়ে। সুতরাং বলা যায়, হিমিকা সাইক্লোয়েড শ্রেণির অন্তর্গত ।
HSC Psychology 2nd Paper Chapter 2 : ব্যক্তিত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 2 : ব্যক্তিত্ব · সৃজনশীল
হিমিকার আচরণ কোন ধরনের মেজাজের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

