দৃশ্যকল্প-১ এ ম্যানেজার গার্মেন্টসে লোক নিয়োগের কোন পদ্ধতির কথা বলেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ ম্যানেজার গার্মেন্টস-এ লোক নিয়োগের ক্ষেত্রে সাক্ষাৎকার পদ্ধতির কথা বলেছেন। প্রক্ষপণমূলক অভীক্ষা ব্যতীত ব্যক্তিত্ব পরিমাপের অন্যান্য অভীক্ষাসমূহকে অপ্রক্ষেপণমূলক অভীক্ষার অন্তর্ভুক্ত করা হয়, যার মধ্যে অন্যতম হলো সাক্ষৎকার পদ্ধতি। ব্যক্তিত্ব মূল্যায়নের জন্য সাক্ষাৎকার পদ্ধতি বহুলাংশে ব্যবহৃত হয়ে থাকে। এ পদ্ধতিতে সাক্ষাৎকার গ্রহণকারী ও প্রদানকারী সামনাসামনি আসেন এবং প্রত্যক্ষ কথোপকথনের মাধ্যমে সাক্ষাৎকার প্রদানকারীর ব্যক্তিত্ব মূল্যায়ন করা হয়। এ ধরনের আলাপ- আলোচনার মাধ্যমে ব্যক্তির ইচ্ছা, অনিচ্ছা, আশা আকাঙ্ক্ষা, অনুভূতি, মনোভাব প্রভৃতি সম্পর্কে সাক্ষাৎকার গ্রহণকারী মোটামুটি একটি ধারণা গঠনের চেষ্টা করেন । উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ দেখা যায়, গার্মেন্টসে লোক নিয়োগের ক্ষেত্রে ব্যক্তিত্ব পরিমাপ করার একটি পদ্ধতির কথা বলা হয়েছে। এ পদ্ধতিটি প্রাচীনতম এবং সবচেয়ে বহুল ব্যবহৃত একটি পদ্ধতি। এ পদ্ধতিতে সামনাসামনি বসিয়ে ব্যক্তির ব্যক্তিত্ব পরিমাপ করা হয়। সুতরাং বলা যায়, দৃশ্যকল্প-১ এ সাক্ষাৎকার পদ্ধতির কথা বলা হয়েছে ।
HSC Psychology 2nd Paper Chapter 2 : ব্যক্তিত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 2 : ব্যক্তিত্ব · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ ম্যানেজার গার্মেন্টসে লোক নিয়োগের কোন পদ্ধতির কথা বল…
উদ্দীপক

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

