দৃশ্যকল্প-২ এ জনাব রাশেদ ব্যক্তিত্ব পরিমাপের যে পদ্ধতির কথা বলেছেন তা ব্যাখ্যা কর ।
উত্তর: দৃশ্যকল্প-২ এ জনাব রাশেদ ব্যক্তিত্ব পরিমাপের অপ্রক্ষেপণমূলক অভীক্ষার ব্যক্তিত্ব প্রশ্নমালার অন্তর্ভুক্ত মিনেসোটা বহুমুখী ব্যক্তিত্ব প্রশ্নমালা (MMPI) পদ্ধতির কথা বলেছেন। সম্ভবত সবচেয়ে প্রসিদ্ধ এবং ব্যাপক ব্যবহৃত প্রশ্নমালা হলো মিনেসোটা বহুমুখী ব্যক্তিত্ব প্রশ্নমালা (MMPI)। যারা গুরুতর মানসিক রোগে ভুগছে তাদের শনাক্ত করার জন্য এ অভীক্ষাটি প্রণয়ন করা হয়। বর্তমানে এ অভীক্ষাটি স্বাভাবিক এবং অস্বভাবী - উভয় ধরনের লোকের ব্যক্তিত্ব নিরূপণে ব্যবহৃত হয়ে থাকে। এতে ৫৫০টি বাক্য আছে। এ বাক্যগুলোকে অভীক্ষার্থী 'সত্য, মিথ্যা' এবং 'বলতে পারি না' এ তিনটি শ্রেণিতে ভাগ করেন । উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ উক্ত পদ্ধতির কথাই জনাব রাশেদ তার শিক্ষার্থীদের বলেন, যেখানেও তিনি হ্যাঁ-না বা সত্য-মিথ্যার উত্তরের সাহায্যে ব্যক্তিত্ব পরিমাপ করা যায় এমন বলেছেন। তাই উপরের আলোচনা থেকে বলা যায় যে, জনাব রাশেদ মিনেসোটা বহুমুখী ব্যক্তিত্ব প্রশ্নমালার কথা বলেছেন।
HSC Psychology 2nd Paper Chapter 2 : ব্যক্তিত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 2 : ব্যক্তিত্ব · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ জনাব রাশেদ ব্যক্তিত্ব পরিমাপের যে পদ্ধতির কথা বলেছেন …
উদ্দীপক
দৃশ্যকল্প-২ : জনাব রাশেদ তাঁর শিক্ষার্থীদের বলেন, হ্যাঁ-না বা সত্য- মিথ্যা উত্তরের সাহায্যে ব্যক্তিত্ব পরিমাপ করা যায়।Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

