দৃশ্যকল্প-১ এ 'ক' ও 'খ' অভীক্ষা দুটি একই না ভিন্ন? বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ 'ক' ও 'খ' অভীক্ষা দুটি হলো যথাক্রমে ব্যক্তিত্ব পরিমাপের প্রক্ষেপণমূলক অভীক্ষার কাহিনী সংপ্রত্যক্ষণ অভীক্ষা এবং অপ্রক্ষেপণমূলক অভীক্ষার অন্তর্ভুক্ত সাক্ষাৎকার । অর্থাৎ অভীক্ষা দুটি ভিন্ন । কাহিনী সংপ্রত্যক্ষণ অভীক্ষাটি সর্বপ্রথম তৈরি করেন Murray এবং Morgan ১৯৩৫ সালে। এ অভীক্ষায় বিভিন্ন অস্পষ্ট ছবি সংবলিত ১৯টি কার্ড ও একটি সাদা কার্ড ব্যবহার করা হয়। ছবিগুলো দ্ব্যর্থবোধক। পরীক্ষকের সামনে এক এক করে কার্ডগুলো উপস্থাপন করা হয়। ছবিগুলোর নানারকম ব্যাখ্যা সম্ভব। পরীক্ষককে প্রতিটি ছবি দেখে একটি করে গল্প লিখতে বলা হয়। গল্প লিখবার ধারা হবে- ছবিতে কী ঘটছে, লোকগুলো কী ভাবছে, কাহিনীর সৃষ্টি হয় কীভাবে এবং কাহিনীর পরিণতি কী হবে। ছবি দেখে গল্প লেখার ভেতর দিয়ে পরীক্ষক তার নিজের ব্যক্তিত্ব প্রকাশ করে থাকে। উক্ত অভীক্ষাটি-ই চিত্র-'ক' তে পরিলক্ষিত হচ্ছে। অপরদিকে, চিত্র-খ তে সাক্ষাৎকার পদ্ধতির চিত্র ফুটে উঠেছে। ব্যক্তিত্ব মূল্যায়নের প্রাচীনতম ও সবচেয়ে বহুল ব্যবহৃত পদ্ধতি হলো সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণকারী এবং সাক্ষাৎদাতা বা উত্তরদাতা এ দুই ধরনের ব্যক্তি সাক্ষাৎকার পদ্ধতিতে উপস্থিত থাকে। যে বা যারা সাক্ষাৎ গ্রহণ করে থাকে, তাকে বা তাদেরকে সাক্ষাৎকার গ্রহণকারী বলে এবং যেসব ব্যক্তি সাক্ষাৎ প্রদান করে তাদেরকে সাক্ষাৎদাতা বলে । উপরে বর্ণিত আলোচনার আলোকে বলা যায় যে, দৃশ্যকল্প-১ এর 'ক' ও 'খ' অভীক্ষা দুটি ভিন্ন প্রকৃতির ।
HSC Psychology 2nd Paper Chapter 2 : ব্যক্তিত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 2 : ব্যক্তিত্ব · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ 'ক' ও 'খ' অভীক্ষা দুটি একই না ভিন্ন? বিশ্লেষণ কর।
উদ্দীপক
দৃশ্যকল্প-২ : জনাব রাশেদ তাঁর শিক্ষার্থীদের বলেন, হ্যাঁ-না বা সত্য- মিথ্যা উত্তরের সাহায্যে ব্যক্তিত্ব পরিমাপ করা যায়।Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

