দৃশ্যকল্প-১ এ ড. ছালামের ব্যবহৃত পদ্ধতির সুবিধাগুলো লেখ।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ ড. ছালাম পরীক্ষণ পদ্ধতি ব্যবহার করেন। নিচে এ পদ্ধতির সুবিধাগুলো তুলে ধরা হলো- ১. পরীক্ষণ পদ্ধতিতে বৈজ্ঞানিক নিয়ম-নীতি সবচেয়ে বেশি মেনে চলা হয়। ২. এ পদ্ধতির প্রধান সুবিধা হলো এর নিয়ন্ত্রণ ব্যবস্থা। নিয়ন্ত্রিত হয় বলে পরিবেশে অনুসন্ধান কার্য পরিচালনা করা প্রয়োজনাতিরিক্ত কোনো চল পরীক্ষণে প্রভাব বিস্তার করতে পারে না । ৩. গবেষণাগারের কৃত্রিম পরিবেশ পরীক্ষকের সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন থাকে। তাই পরীক্ষণকারী তার সুবিধামতো এবং পরীক্ষণের প্রয়োজন অনুসারে তার ইচ্ছানুযায়ী চলের পরিবর্তন করতে পারেন । ৪. এর আর একটি সুবিধা হলো পুনরাবৃত্তি। এ পদ্ধতিতে কোনো বিষয়ের উপর বারবার পরীক্ষণকার্য পরিচালনা করা যায়। ৫. পরীক্ষণের নিয়মাবলি ও ফলাফল বস্তুনিষ্ঠভাবে অন্যান্য বৈজ্ঞানিকের অবগতির জন্য প্রকাশ করা যায়। ইচ্ছুক বিজ্ঞানিগণ তা একই নিয়মে স্থান-কাল-পাত্র ভেদে যাচাই করে দেখতে পারেন । ৬. এ পদ্ধতিতে ফলাফল ব্যক্তিদোষে দুষ্ট হতে পারে না। তাই ফলাফল অধিক নির্ভরযোগ্য। ৭. এ পদ্ধতিতে অনির্ভরশীল চলের পরিমাণগত পরিবর্তন এবং প্রাপ্ত তথ্যের সংখ্যাত্মক বিশ্লেষণ করা যায়। ৮. পরীক্ষণ পদ্ধতিতে প্রাপ্ত তথ্য নির্ভুল, যথার্থ ও সংক্ষিপ্ত হয়। ৯. এ পদ্ধতিতে প্রাপ্ত ফলাফল-এর যথার্থতা ও নির্ভরযোগ্যতা যাচাই করা যায়। ১০. পরীক্ষণ পদ্ধতিতে নকশা অনুযায়ী চলের বিন্যাস ও ব্যবহার করা যায় । ১১. পরীক্ষণ পদ্ধতির একটি বড় সুবিধা এই যে, নিয়ন্ত্রণের মাধ্যমে অনেক উপাদানের মধ্যে কোনটি কারণ এবং তার ফলাফল কী সে সম্পর্কে জানা যায় ।
HSC Psychology 2nd Paper Chapter 2 : ব্যক্তিত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 2 : ব্যক্তিত্ব · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ ড. ছালামের ব্যবহৃত পদ্ধতির সুবিধাগুলো লেখ।
উদ্দীপক

Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

