রেজা স্যারের ব্যবহৃত অভীক্ষার প্রকৃতি ব্যাখ্যা করো ।
উত্তর: রেজা স্যারের ব্যবহৃত অভীক্ষাটি হলো পেপার পেনসিল অভীক্ষা ৷ ব্যক্তিত্ব মূল্যায়ন বা পরিমাপের ক্ষেত্রে একটি বহুল ব্যবহৃত, অতিসহজ ও সুবিধাজনক অভীক্ষা হলো পেপার-পেনসিল অভীক্ষা। এই ধরনের অভীক্ষায় কাগজ ও পেনসিল ব্যবহার করা হয় বলে একে পেপার- পেনসিল অভীক্ষা বলা হয়। ব্যক্তিত্বের বিভিন্ন বৈশিষ্ট্য পরিমাপ ও মূল্যায়নের জন্য এই ধরনের অভীক্ষাতে বিভিন্ন ধরনের প্রশ্ন বা উক্তি ব্যবহার করা হয়ে থাকে। প্রশ্নের উত্তরে হ্যাঁ বা না, সত্য বা মিথ্যা, টিক (v) বা (x) চিহ্ন, সম্মত-অসম্মত এবং কখনো কখনো 'জানি না', 'নিরপেক্ষ' ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে। বেল উপযোজন প্রশ্নতালিকা, পার্থক্যমূলক প্রবণতা অভীক্ষা (DAT), এডওয়ার্ডস ব্যক্তিগত পছন্দ-অপছন্দের অনুসূচি (EPPS) প্রভৃতি পেপার-পেনসিল টেস্টের উদাহরণ । উদ্দীপকে দেখা যায়, রেজা স্যার তার প্রিয় ছাত্রের ব্যক্তিত্ব পরিমাপের জন্য কাগজ, পেনসিল দেন। সাথে কিছু প্রশ্নের উত্তর দিতে বলেন। অতঃপর তিনি তার ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা লাভ করেন। রেজা স্যারের ব্যবহৃত এ অভীক্ষাটি পেপার-পেনসিল অভীক্ষাকে নির্দেশ করে। এ অভীক্ষা তৈরি ও উন্নয়ন বেশ কঠিন ও সময়সাপেক্ষ ।
HSC Psychology 2nd Paper Chapter 2 : ব্যক্তিত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 2 : ব্যক্তিত্ব · সৃজনশীল
রেজা স্যারের ব্যবহৃত অভীক্ষার প্রকৃতি ব্যাখ্যা করো ।
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

