উদ্দীপকে বর্ণিত জাহের এর ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করো ।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জাহের অন্তর্মুখী ব্যক্তিত্বের অধিকারী। অন্তর্মুখী ব্যক্তিত্বের লোকেরা নিজেদের নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসে । বাইরের জগতের প্রতি এদের আকর্ষণ খুবই কম। এ জাতীয় লোকের বৈশিষ্ট্য হলো এরা খুব আত্নকেন্দ্রিক, বাহ্য বস্তুর প্রতি উদাসীন, আত্নসচেতন এবং স্বার্থপর। অন্তর্মুখী ব্যক্তিত্বের লোকেরা অত্যন্ত চিন্তাশীল, আবেগপ্রবণ ও সংবেদনশীল হয়। এরা কাজের তুলনায় কল্পনার রাজ্যে বিচরণ করতে বেশি ভালোবাসে, বাইরের কর্ম কোলাহলে অংশগ্রহণ করতে চায়না। নতুন পরিবেশে সহজে খাপ খাইয়ে নিতে পারে না । চিন্তাশীল ও সৃজনশীল হওয়া এ শ্রেণির মানুষের বৈশিষ্ট্য। কবি, সাহিত্যিক, বিজ্ঞানীদের এই শ্রেণিতে অন্তর্ভুক্ত করা চলে । উদ্দীপকের জাহের যেহেতু আত্নকেন্দ্রিক ও রক্ষণশীল, আর সহজে কারো সাথে মিশতে পারে না । তাই জাহের অন্তর্মুখী ব্যক্তিত্বের অধিকারী।
HSC Psychology 2nd Paper Chapter 2 : ব্যক্তিত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 2 : ব্যক্তিত্ব · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত জাহের এর ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

