জাহের এবং জিয়াদ এর আচরণগত পার্থক্যের মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের জাহের অন্তর্মুখী ও জিয়াদ বহির্মুখী ব্যক্তিত্বের অধিকারী। সুইজারল্যান্ডের মনোচিকিৎসক কার্ল গুস্তাভ ইয়ুং ১৯২১ সালে তার "Psychological Types" নামক গ্রন্থে ব্যক্তিত্বের মনোবৈজ্ঞানিক প্রকারভেদ মতবাদ প্রকাশ করেন। মানসিক গুণাবলির ভিত্তিতে তিনি এ মতবাদে ব্যক্তিত্বকে দুই ভাগে ভাগ করেন। যথা— অন্তর্মুখী ব্যক্তিত্ব এবং বহির্মুখী ব্যক্তিত্ব। এ দুই ধরনের ব্যক্তিত্ব সম্পূর্ণ ভিন্ন দুই ধরনের, চারিত্রিক বৈশিষ্ট্যকে ধারণ করে। অন্তর্মুখী ব্যক্তিত্বের লোকেরা সর্বদা নিজেদের নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসে। এরা খুবই আত্মকেন্দ্রিক, বাহ্য বস্তুর প্রতি উদাসীন, আত্মসচেতন ও স্বার্থপর হয়ে থাকে । অন্তর্মুখী ব্যক্তিত্বসম্পন্ন লোকদের মাঝে সামাজিকতা বোধের অভাব রয়েছে। এজন্য তারা নতুন পরিবেশের সাথে খাপ-খাইয়ে নিতে পারে না। এরা চিন্তাশীল ও সৃজনশীল প্রতিভার অধিকারী হয়ে থাকে। কবি, সাহিত্যিক, শিল্পী ও বিজ্ঞানীরা এই শ্রেণির অন্তর্ভুক্ত। অন্যদিকে, বহির্মুখী ব্যক্তিত্বের লোকেরা নানাবিধ সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। এরা অন্যের সাথে প্রাণ খুলে মিশতে এবং আনন্দ প্রকাশে আগ্রহী। এরা নতুন পরিবেশের সাথে খুব সহজে নিজেদেরকে মানিয়ে নেয়। পরোপকারিতা এদের মূল লক্ষ্য । পরিশেষে বলা যায়, কার্ল ইয়ুং ব্যক্তিত্বের উল্লিখিত শ্রেণিবিভাগ করেছেন । যাদের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয় ।
HSC Psychology 2nd Paper Chapter 2 : ব্যক্তিত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 2 : ব্যক্তিত্ব · সৃজনশীল
জাহের এবং জিয়াদ এর আচরণগত পার্থক্যের মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ করো।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

