দৃশ্যকল্প-২ এ ব্যক্তিত্ব পরিমাপে 'ক' চিহ্নিত অভীক্ষাটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্রে “ক” চিহ্নিত অভীক্ষাটি হলো প্রক্ষেপণমূলক অভীক্ষা। প্রক্ষেপণমূলক অভীক্ষায় ব্যক্তির ব্যক্তিত্ব পরোক্ষভাবে মূল্যায়ন করা হয়। প্রক্ষেপণমূলক পদ্ধতি বিভিন্ন ধরনের হতে পারে। তবে সব ক্ষেত্রেই ব্যক্তিকে একটি অনির্দিষ্ট, অস্পষ্ট এবং সংগঠিত উদ্দীপকের সম্মুখীন করা হয়। যেমন কোনো কোনো অভীক্ষায় ব্যক্তিকে একটি কালির ছাপ দেখে কিছু বলতে বলা হয়। আবার কোনো কোনো অভীক্ষায় একটি অসম্পূর্ণ গল্প সম্পূর্ণ করতে বলা হয়। প্রত্যেক ক্ষেত্রেই ব্যক্তি উপস্থিত বিষয়বস্তুকে নিজের মতো করে সংঘটিত করে এবং তার প্রতিক্রিয়া ব্যক্ত করে। এ প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে ব্যক্তিত্ব নিরূপণ করা হয়। এ অভীক্ষার সাহায্যে ব্যক্তিত্বের সামগ্রিক দিকের পরিমাপ পাওয়া যায়। প্রক্ষেপণমূলক অভীক্ষার কয়েকটি বৈশিষ্ট্য নিম্নরূপ : ১. ব্যক্তিকে জটিল পরিস্থিতির সম্মুখীন করা হয়। যে পরিস্থিতি সকলের জন্য সমান কিন্তু ব্যক্তি বিভিন্ন ধরনের একাধিক প্রতিক্রিয়া করে থাকে। ২. ব্যক্তিত্ব পরিমাপের বিষয় ও কৌশলটি সম্পূর্ণভাবে অভীক্ষার্থীর কাছে অজ্ঞাত থাকে । ৩. ব্যক্তিকে আত্মপ্রকাশের জন্য উৎসাহিত করা হয়। অবশ্য ব্যক্তি তা বুঝতে পারে না । ৪. ব্যক্তির প্রতিক্রিয়ার ক্ষেত্রে কৃষ্টিগত ও ভাষাগত কোনো বাধা থাকে না ৷ ৫. এ অভীক্ষার সাহায্যে ব্যক্তিত্বের একটি সামগ্রিক ধারণা পাওয়া যায় ৷
HSC Psychology 2nd Paper Chapter 2 : ব্যক্তিত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 2 : ব্যক্তিত্ব · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ ব্যক্তিত্ব পরিমাপে 'ক' চিহ্নিত অভীক্ষাটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
দৃশ্যকল্প-২ :রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

