দৃশ্যকল্প-১ এ ব্যক্তিত্ব গঠনে 'A [গণিত] ও 'B [গণিত] -এর ভূমিকা তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ ব্যক্তিত্ব গঠনের ফ্রয়েড তিনটি কল্পিত কাঠামোর কথা বলেছেন । যার মধ্যে 'A [গণিত] হচ্ছে আদিসত্তা বা (ld) এবং 'B [গণিত] হচ্ছে অহম বা Ego। নিম্নে A ও B অর্থাৎ আদিসত্তা ও অহম এর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা হলো— ফ্রয়েডের মতে জন্মের সময় শিশুর ব্যক্তিত্বে থাকে শুধু সুখের জন্য অচেতন তাড়না। যে কল্পিত মানসিক কাঠামোতে এই তাড়নাসমূহ অবস্থান করে, ফ্রয়েড তার নাম দিয়েছেন আদিসত্তা। আদিসত্তা সব সময় সুখের জন্য তার তাড়নাগুলোর সন্তুষ্টি পেতে চেষ্টা করে। আদিসত্তা 'সুখভোগের নীতি' অনুসরণ করে। আদিসত্তা কোনো সামাজিক রীতি, নীতি বা শিক্ষার ধার ধারে না। সে আদিম মানব মনের প্রতীক। অন্যদিকে অহমের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই যে, এটি আদিসত্তার কাল্পনিক সন্তুষ্টির পরিবর্তে প্রকৃত সন্তুষ্টি অর্জনের নিমিত্তে বিকাশ লাভ করে। অহম এ কাজ করতে সমর্থ হয় কারণ অলীক কল্পনা বা প্রাথমিক প্রক্রিয়ার চিন্তনের পরিবর্তে এটি মাধ্যমিক প্রক্রিয়ার চিন্তন বা বাস্তব চিন্তন ব্যবহার করে। যদিও এটি আদিসত্তার চেয়ে অনেক বেশি বাস্তববাদী, অহম আদিসত্তার অচেতন তাড়না থেকে তার সকল শক্তি পেয়ে থাকে এবং ঐ সকল তাড়নার পরিতৃপ্তির জন্য একটি কার্যকরী পথ বের করার চেষ্টা করে । অহম বাস্তব নীতি দ্বারা পরিচালিত হয়। অহম বিচারবুদ্ধি সম্পন্ন ও যুক্তিধর্মী। সামাজিক রীতিনীতির ভিত্তিতে সে যতটুকু সম্ভব আদিসত্তার চাহিদাই সমাজ অনুমোদিত নয়, তাই অহমের পক্ষে তা পূরণ করা সম্ভব হয় না।
HSC Psychology 2nd Paper Chapter 2 : ব্যক্তিত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 2 : ব্যক্তিত্ব · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ ব্যক্তিত্ব গঠনে 'A ও 'B -এর ভূমিকা তুলনামূলক বিশ্লে…
উদ্দীপক
দৃশ্যকল্প-২ :রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

