সানজিদাকে কোন পদ্ধতির সাহায্যে মূল্যায়ন করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সানজিদাকে সাক্ষাৎকার পদ্ধতির সাহায্যে মূল্যায়ন করা হয়েছে। ব্যক্তিত্বের মূল্যায়নের জন্য সাক্ষাৎকার পদ্ধতি বহুলাংশে ব্যবহৃত হয়ে থাকে । এ পদ্ধতিতে সাক্ষাৎকার গ্রহণকারী এবং সাক্ষাৎকার প্রদানকারী সামনাসামনি আসেন এবং প্রত্যক্ষ কথোপকথনের মাধ্যমে সাক্ষাৎকার প্রদানকারীর ব্যক্তিত্ব মূল্যায়ন করা হয়। সাক্ষাৎকার গ্রহণকারী সাক্ষাৎকার প্রদানকারীকে সামনাসামনি বসিয়ে তার সাথে সরাসরি কথা বলেন এবং তার ব্যক্তিগত বিষয়ের উপর নানা ধরনের আলাপ আলোচনা করেন। এ আলাপের মাধ্যমে ব্যক্তির ইচ্ছা, অনিচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, আগ্রহ, অনুভূতি, মনোভাব প্রভৃতি সম্বন্ধে সাক্ষাৎকার গ্রহণকারী মোটামুটি একটি ধারণা গঠনের চেষ্টা করেন । উদ্দীপকের সানজিদাকে পরীক্ষায় সামনাসামনি বসিয়ে কথোপকথনের মাধ্যমে তার ব্যক্তিগত বিষয়ের উপর নানা ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করেন যা ব্যক্তিত্ব পরিমাপের সাক্ষাৎকার পদ্ধতির অন্তর্ভুক্ত। তাই বলা যায় যে, সানজিদাকে সাক্ষাৎকার পদ্ধতির সাহায্যে মূল্যায়ন করা হয়েছে ।
HSC Psychology 2nd Paper Chapter 2 : ব্যক্তিত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 2 : ব্যক্তিত্ব · সৃজনশীল
সানজিদাকে কোন পদ্ধতির সাহায্যে মূল্যায়ন করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

