দৃশ্যকল্প-১ এর চিত্রটি ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এর চিত্রে ওয়াল্টার এইচ. শেলডন এর শারীরিক বৈশিষ্ট্যের ভিত্তিতে ব্যক্তিত্বের প্রকারভেদ তুলে ধরা হয়েছে। নিচে এটি ব্যাখ্যা করা হলো- ১. এন্ডোমরফিক শারীরিক গঠনের ক্ষেত্রে এ ধরনের ব্যক্তির পেট শরীরের অন্যান্য অংশের তুলনায় বড় এবং স্ফীত হয়। সারা দেহে মেদের আধিক্য থাকে, পেশি ও অস্থি অপরিপুষ্ট। এদের চেহারা গোলগাল এবং ত্বক খুব নরম হয়। এরা মিশুক, আরামপ্রিয়, বন্ধুভাবাপন্ন, পরনির্ভরশীল এবং ভোজনপ্রিয়। এরা সবসময় আনন্দপ্রিয় এবং অন্যের কাছ থেকে সবসময় আদর ও ভালোবাসা পেতে চায় । ২. এক্টোমরফিক শারীরিক গঠনের ক্ষেত্রে এ ধরনের ব্যক্তিত্বের অধিকারী লোকদের দেহ ছিপছিপে লম্বা, হালকা, পাতলা গড়নের হয়। এরা যেকোনো কাজে দ্রুত প্রতিক্রিয়া করতে পারে। সামাজিক মেলামেশা এরা পছন্দ করে, এরা আত্মকেন্দ্রিক এবং নির্জনতাপ্রিয় 1 ৩. মেসোমরফিক শারীরিক গঠনের ক্ষেত্রে এরা সুঠাম শরীরের অধিকারী হয়। এদের কাঁধ ও বুক চওড়া হয়, পেশি মাংসল ও ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গবিশিষ্ট এবং নিতম্ব চাপা। এদের শরীর খেলোয়ার ধরনের। এরা খেলাধুলা পছন্দ করে এবং অন্যের উপর কর্তত্ব প্রতিষ্ঠা করতে চায়। এরা তেজোদীপ্ত শারীরিক ও মানসিক শক্তির অধিকারী ও দুঃসাহসিক কাজে আনন্দ অনুভব করে।
HSC Psychology 2nd Paper Chapter 2 : ব্যক্তিত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 2 : ব্যক্তিত্ব · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এর চিত্রটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
দৃশ্যকল্প-২ : মনোবিজ্ঞানী শেলডন ব্যক্তির মেজাজ ও মানসিক গুণাবলির উপর ভিত্তি করে একটি শ্রেণিবিভাগ করেন ।Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

