উদ্দীপকে জনাব জায়েদের ব্যক্তিত্বে যে ধরনটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।
উত্তর: জনাব জায়েদের মধ্যে বহির্মুখী ব্যক্তিত্বের বৈশিষ্ট্যাবলি ফুটে উঠেছে। সুইজারল্যান্ডের মনোচিকিৎসক কার্ল গুস্তাভ ইয়ুং (Jung. C. G 1921) ব্যক্তিত্বের মনস্তাত্ত্বিক মতবাদ নামে একটি মতবাদ প্রকাশ করেন। যেখানে তিনি দুই ধরনের ব্যক্তিত্বের গুণাবলির কথা উল্লেখ করেন। এগুলো হলো ব্যক্তিত্বের অন্তর্মুখী (Introvert) এবং বহির্মুখী (Extrovert) দৃষ্টিভঙ্গি। অন্তর্মুখী দৃষ্টিভঙ্গির ব্যক্তিগণ মূলত নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করেন । জন্য তাদের চরিত্রে স্বার্থপরতা, অসামাজিকতা, অ-উপযোজনশীলতা এবং অতিমাত্রায় আত্মসচেতনতা দেখা যায়। অপরদিকে বহির্মুখী দৃষ্টিভঙ্গির ব্যক্তিগণ পরোপকারী, অত্যন্ত মিশুক, সামাজিক, অভিযোজনশীল এবং স্বতঃস্ফূর্ত হয়ে থাকেন। উদ্দীপকের জায়েদ সাহেবের ব্যক্তিত্বের বৈশিষ্ট্যাবলি পর্যালোচনা করলে দেখা যায় তিনি ছাত্র রিয়াজের কল্যাণে তার মাকে ডাকেন এবং রিয়াজকে নিয়ে একজন মনোবিজ্ঞানীর পরামর্শ নিতে বলেন । তিনি স্বতঃস্ফূর্তভাবেই ছাত্রের মঙ্গল কামনায় এগিয়ে আসেন। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় জনাব জায়েদ বহির্মুখী (Extrovert) ব্যক্তিত্বের অধিকারী।
HSC Psychology 2nd Paper Chapter 2 : ব্যক্তিত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 2 : ব্যক্তিত্ব · সৃজনশীল
উদ্দীপকে জনাব জায়েদের ব্যক্তিত্বে যে ধরনটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

