উদ্দীপকের রিয়াজের ব্যক্তিত্বে পরিমাপে ব্যবহৃত কার্যক্রম দুটি ভিন্ন ভিন্ন হলেও একই শ্রেণিভুক্ত— তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে রিয়াজের ব্যক্তিত্ব পরিমাপে ব্যবহৃত কার্যক্রম দুটি হলো রোশাক কালির ছাপ অভীক্ষা এবং কাহিনী সংপ্রত্যক্ষণ অভীক্ষা। যা ভিন্ন ভিন্ন হলেও একই শ্রেণিভুক্ত প্রক্ষেপণমূলক অভীক্ষার অন্তর্ভুক্ত। নিম্নে আমার মতামত উপস্থাপন করা হলো- প্রক্ষেপণমূলক অভীক্ষায় ব্যক্তির ব্যক্তিত্ব পরোক্ষভাবে মূল্যায়ন করা হয়। এ ধরনের অভীক্ষার ক্ষেত্রে ব্যক্তিকে একটি অনির্দিষ্ট, অস্পষ্ট এবং দুর্বোধ্য উদ্দীপকের সম্মুখীন করা হয়। ব্যক্তি এ সকল উদ্দীপকের বিষয়বস্তুকে নিজের মতো করে সংঘটিত করে এবং তার প্রতিক্রিয়া ব্যক্ত করে। এ প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে ব্যক্তিত্ব নিরূপণ করা হয়। উদ্দীপকে রিয়াজের ক্ষেত্রে ১ম পর্যায়ে মনোবিজ্ঞানী রোশাক কালির ছাপ অভীক্ষা প্রয়োগ করেছিলেন। ১৯২১ সালে হারম্যান রোশাক কর্তৃক উদ্ভাবিত রোশাক কালির ছাপ অভীক্ষায় ১০টি কালির ছাপবিশিষ্ট কার্ড রয়েছে। কার্ডের কালির ছাপ প্রকৃতপক্ষে অর্থহীন। কিন্তু যেমন খুশি তেমনই প্রত্যক্ষণ করা যায়। এমন ব্যক্তিকে এক একটি করে কালির ছাপ দেখানো হয় এবং ব্যক্তি কী দেখেছে তা বলতে বলা হয়। ব্যক্তির উত্তর হুবহু লিখে রাখা হয়। পরবর্তীতে এ লিখিত প্রতিক্রিয়াসমূহকে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হয়। মনোবিজ্ঞানী, রিয়াজের এ ধরনের প্রতিক্রিয়াসমূহ বিশ্লেষণ করেও কোনো সিদ্ধান্তে আসতে না পারায় তিনি ২য় পর্যায়ে কাহিনী সংপ্রত্যেক্ষণ অভীক্ষা প্রয়োগ করেছেন। কাহিনী সংপ্রত্যক্ষণ অভীক্ষায় ১৯টি অস্পষ্ট ছবি বিশিষ্ট কার্ড এবং ১টি ফাঁকা বা সাদা কার্ড থাকে। এক্ষেত্রে রিয়াজকে প্রতিটি ছবি নিয়ে গল্প লিখতে বলা হয়। সর্বশেষে সাদা কার্ডটি দেখিয়ে রিয়াজকে একটি ছবি কল্পনা করে গল্প লিখতে বলা হয়। পরবর্তীতে এসব গল্পের বিশ্লেষণ করে ব্যক্তির ব্যক্তিত্বের বৈশিষ্ট্য ও সমস্যা চিহ্নিত করা হয়। অর্থাৎ উপরোক্ত আলোচনা হতে বলা যায় যে, উদ্দীপকে রিয়াজের ব্যক্তিত্ব পরিমাপে ব্যবহৃত কার্যক্রম দুটি ভিন্ন ভিন্ন হলেও একই শ্রেণিভুক্ত।
HSC Psychology 2nd Paper Chapter 2 : ব্যক্তিত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 2 : ব্যক্তিত্ব · সৃজনশীল
উদ্দীপকের রিয়াজের ব্যক্তিত্বে পরিমাপে ব্যবহৃত কার্যক্রম দুটি ভিন্ন…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

