উদ্দীপকের 'ক' অভীক্ষায় ব্যক্তিত্ব পরিমাপের পদ্ধতিটি হলো রোশাক কালির ছাপ অভীক্ষা। নিচে পদ্ধতিটি ব্যাখ্যা করা হলো-
প্রক্ষেপণমূলক অভীক্ষাগুলোর মধ্যে সুইজারল্যান্ডের মনোচিকিৎসক হারম্যান রোশাক কর্তৃক ১৯২১ সালে উদ্ভাবিত অভীক্ষাটিই রোশাক কালির ছাপ অভীক্ষা নামেও পরিচিত। রোশাক অভীক্ষার ১০টি কালির ছাপের মধ্যে ৫টি কালো ও ধূসর বর্ণের ২টি কালো ও লাল বর্ণের এবং বাকি ৩টি অন্যান্য বর্ণের। কার্ডগুলো ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যা দ্বারা চিহ্নিত। কার্ডগুলোর কালির ছাপ প্রকৃতপক্ষে অর্থহীন, কিন্তু এমন ধরনের যে, সেগুলোকে যেমন খুশি তেমন করে প্রত্যক্ষণ করা যায়।
এ পদ্ধতিতে ব্যক্তিত্ব পরিমাপ করার জন্য ব্যক্তিকে এক একটি করে কার্ড দেখানো হয় এবং কার্ডে সে কি দেখছে তা বলতে বলা হয়। কার্ডগুলো দেখার সময় ব্যক্তি যতক্ষণ খুশি এবং যেভাবে খুশি দেখতে পান। প্রতিটি কার্ড দেখা শেষ হলে ব্যক্তির উত্তর হুবহু লিখে রাখা হয়। পরীক্ষক পরীক্ষণপাত্রের বর্ণনা থেকে তার মানসিক সংগঠন কি প্রকার, তার মধ্যে আবেগ বা প্রেরণার আধিক্য আছে কিনা, কিংবা তার আবেগ স্বতঃস্ফূর্ত ও সাবলীলভাবে প্রকাশ করে কিনা, তার চিন্তাধারার পদ্ধতি বিমূর্ত না মূর্ত, তার মনোভাব, ইচ্ছা প্রভৃতি সম্পর্কে ধারণা করেন এবং এগুলোর মাধ্যমে তার ব্যক্তিত্বের স্বরূপ উদঘাটন করেন। সুতরাং বলা যায়, 'ক' এর ক্ষেত্রে রোশাক কালির ছাপ অভীক্ষাটি প্রয়োগ করা হয়েছে।