পূর্ব নির্ধারিত সাক্ষাৎকার বলতে কি বুঝায়?
উত্তর: ব্যক্তিত্বের মূল্যায়নের জন্য সাক্ষাৎকার পদ্ধতি বহুলাংশে ব্যবহৃত হয়ে থাকে। এ পদ্ধতিতে সাক্ষাৎকার গ্রহণকারী এবং সাক্ষাৎকার প্রদানকারী সামনাসামনি আসেন এবং প্রত্যক্ষ কথোপকথনের মাধ্যমে সাক্ষাৎকার প্রদানকারী ব্যক্তির ব্যক্তিত্ব মূল্যায়ন করা হয়। সাক্ষাৎকার পদ্ধতি বিভিন্ন রকম হতে পারে যার মধ্যে একটি হলো পূর্ব নির্ধারিত সাক্ষাৎকার। এ ধরনের সাক্ষাৎকারে কি কি প্রশ্ন করা হবে তা আগে থেকে নির্ধারণ করা থাকে। অর্থাৎ সাক্ষাৎকার প্রদানকারী সকলকে একটা নির্দিষ্ট তালিকা অনুযায়ী প্রশ্ন করা হয়। এক্ষেত্রে আলোচনার ধারা একটি নির্দিষ্ট গতিতে অগ্রসর হয়। অর্থাৎ এ ধরনের সাক্ষাৎকার পদ্ধতিতে পূর্ব নির্ধারিত প্রশ্নের মাধ্যমে সাক্ষাৎকার গ্রহণকারী ব্যক্তির ব্যক্তিত্ব মূল্যায়ন করা হয়।
HSC Psychology 2nd Paper Chapter 2 : ব্যক্তিত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 2 : ব্যক্তিত্ব · সৃজনশীল
পূর্ব নির্ধারিত সাক্ষাৎকার বলতে কি বুঝায়?
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

