দৃশ্যকল্প-১ এ ব্যক্তিত্ব মূল্যায়নে ব্যবহৃত অভীক্ষা হলো কাহিনি সংপ্রত্যক্ষণ অভীক্ষা ।
১৯৩৫ সালে ক্রিস্টিয়ানা মরগান এবং এইচ. এ. মারে সর্বপ্রথম কাহিনি সংপ্রত্যক্ষণ অভীক্ষা প্রণয়ন করেন। এ অভীক্ষা ২০টি কার্ড নিয়ে গঠিত । যার মধ্যে ১৯টি অস্পষ্ট ও দ্ব্যর্থবোধক এবং একটি কার্ড ফাঁকা বা সাদা । পরীক্ষণপাত্রকে একটি একটি করে ছবিযুক্ত কার্ড দেখিয়ে সে ছবিতে যা দেখতে পাচ্ছে তার ওপর ভিত্তি করে গল্প রচনা করতে বলা হয়। সবশেষে, সাদা কার্ডটি দিয়ে, এর মধ্যে একটি ছবি কল্পনা করে তার ওপর ভিত্তি করে গল্প রচনা করতে বলা হয়। পরীক্ষণপাত্রের প্রদত্ত উত্তরগুলো বিশ্লেষণ করে পরীক্ষক পরীক্ষণপাত্রের ইচ্ছা, আশা-আকাঙ্ক্ষা, মনোভাব, প্রেষণা, আবেগ, কল্পনাশক্তি প্রভৃতি জানার চেষ্টা করে। কাহিনি সংপ্রত্যক্ষণ অভীক্ষার একটা বড় অসুবিধা হলো, কার্ডের ছবির প্রেক্ষিতে রচিত গল্প মূল্যায়ন করে ব্যক্তিত্ব নিরূপণের কোনো নির্দিষ্ট ধরাবাধা নিয়ম নেই। তাই এক্ষেত্রে পরীক্ষকের প্রচুর অভিজ্ঞতা ও প্রশিক্ষণের প্রয়োজন হয়।
দৃশ্যকল্প-১ এ দেখা যায়, চিকিৎসক ব্যক্তিত্ব মূল্যায়নের জন্য ১৯টি ছবিযুক্ত কার্ড ও একটি ফাঁকা কার্ড সম্বলিত অভীক্ষা প্রয়োগ করলেন যা কাহিনি সংপ্রত্যক্ষণ অভীক্ষা ।